ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

এক ঘণ্টায় ৪১৫ কাগজের প্লেন বানিয়ে বিশ্ব রেকর্ড

শৈশবের নস্টালজিয়াকে সঙ্গী করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের খাতায় আবারও নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্রের ডেভিড রাশ। যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের বোইজিতে মাত্র এক ঘণ্টায় ৪১৫টি কাগজের উড়োজাহাজ বানিয়ে এই ব্যতিক্রমী বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। এর মাধ্যমে প্রতিটি কাগজের প্লেন তৈরিতে তাঁর গড়ে সময় লেগেছে মাত্র ৮ দশমিক ৬৭ সেকেন্ড।

এর আগেও দুই শতাধিক বিশ্ব রেকর্ড গড়ার অনন্য কীর্তি রয়েছে ডেভিড রাশের ঝুলিতে। এছাড়া ধারাবাহিকভাবে সবচেয়ে বেশি গিনেস রেকর্ড গড়ার মালিকও তিনি।

গত ৩০ মে বোইজির ওয়াইএমসিএর র‍্যাকেটবল কোর্টে এই বিশ্ব রেকর্ড গড়ার উদ্যোগ নেন ডেভিড রাশ। তবে কাজটি মোটেও সহজ ছিল না। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কঠোর নিয়ম মেনে প্রতিটি উড়োজাহাজ তৈরিতে সাত ধাপের নির্দিষ্ট ভাঁজ অনুসরণ করতে হয়েছে তাকে । শুধু প্লেন বানালেই চলত না, নিয়ম অনুযায়ী সেগুলোকে নির্দিষ্ট দূরত্ব অতিক্রমও করতে হয়েছে। ফলে পুরো প্রক্রিয়ায় গতি, নির্ভুলতা ও সমন্বয় বজায় রাখতে হয়েছে অত্যন্ত নিখুঁতভাবে।

নিজের এই সাফল্য সম্পর্কে অনলাইনে দেওয়া এক পোস্টে ডেভিড রাশ বলেন, ‘আমার সহকারীদের একটি দল কাগজ সরবরাহ, তৈরি করা উড়োজাহাজ নির্ধারিত বিচারকদের কাছে পৌঁছে দেওয়া এবং সেগুলো ছুড়ে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করেছে কি না, তা নিশ্চিত করার কাজে সহযোগিতা করেছে।’

এই রেকর্ডের পর থেমে থাকতে চান না ডেভিড রাশ। তাঁর পরবর্তী লক্ষ্য আরও দ্রুত কাগজের উড়োজাহাজ বানানো ও ছোড়ার রেকর্ড নিজের করে নেওয়া। উল্লেখ্য, বর্তমানে একটি কাগজের প্লেন তৈরি ও ছোড়ার ক্ষেত্রে সর্বনিম্ন ৪ দশমিক ৫৪ সেকেন্ডের রেকর্ড রয়েছে।

আমার বাঙলা/রাজীব

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা কিম জং উনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক বার্তায় উত্তর কোরিয়ার সর...

মিসরের সমর্থন চাইছে সৌদি

সৌদি আরবের বিভিন্ন স্থাপনা এবং লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হুতি বি...

সুদানে সোনার খনি ধসে অন্তত ৬০ শ্রমিকের মৃত্যু

আফ্রিকার দেশ সুদানে একটি সোনার খনি ধসে অন্তত ৬০ জন শ্রমিকের প্রাণহানি ঘটেছে।...

এক ঘণ্টায় ৪১৫ কাগজের প্লেন বানিয়ে বিশ্ব রেকর্ড

শৈশবের নস্টালজিয়াকে সঙ্গী করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের খাতায় আবারও নাম লিখ...

কসোভার সাবেক প্রেসিডেন্ট হাশিম থাচিকে ২৫ বছরের কারাদণ্ড

সার্বিয়ার বিরুদ্ধে কসোভোর স্বাধীনতা যুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপর...

৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্ব...

লাইফস্টাইল
বিনোদন
খেলা