সংগৃহিত
লাইফস্টাইল

ঈদের ছুটিতে বাসার নিরাপত্তা নিশ্চিতে করণীয়

লাইফস্টাইল ডেস্ক: আপনার ঈদের আনন্দ পরিপূর্ণ হওয়ার সাথে সার্বিক নিরাপত্তার বিষয়টি জড়িত। দূরে কোথাও যেতে হলে বাসার নিরাপত্তা নিশ্চিত করে যেতে হবে। এ সময় লোকজনহীন বাসাটিতে চুরির ভয় বেড়ে যায়। আপনি দূরে থাকলেও আপনার বাসাটি যাতে নিরাপদ থাকে সেজন্য ঈদযাত্রার প্রস্তুতি হিসেবে কিছু করণীয় রয়েছে।

বাসার প্রতিটি দরজা-জানালা ভালোভাবে বন্ধ রাখুন: আমাদের বিছানাপত্র সাধারণত জানালার পাশে থাকে। জানালা খোলা থাকলে বৃষ্টির পানি প্রবেশ করে বিছানার তোশক নষ্ট করে দিতে পারে। তাছাড়া জানালা খোলা থাকলে এর গ্রিল সহজে কেটে ঘরের ভেতর চোর ঢুকতে পারে। এক কথায় ঘরের প্রতিটি দরজা আলাদা আলাদাভাবে বন্ধ করে দিতে হবে। এতে বাসায় অনাকাঙিক্ষত কেউ প্রবেশ করলেও সে যাতে এক রুম থেকে আরেকটি রুমে সহজে প্রবেশ করতে না পারে, এজন্য হলেও প্রতিটি দরজা-জানালা বন্ধ করে যেতে হবে।

ক্লোজড সার্কিট ক্যামেরার ব্যবস্থা: দূরে থেকেও বাসার সবকিছুর দেখভাল নিজে করার জন্য বাসায় ক্লোজড সার্কিট ক্যামেরার ব্যবস্থা করতে পারেন। আর তা যদি সম্ভব না হয়, ঈদের ছুটিতেও যারা বাসায়ই থাকছেন, এমন প্রতিবেশীকে বলে যেতে পারেন; তিনি যেন আপনার বাসার দিকে একটু খেয়াল রাখেন। সেক্ষেত্রে প্রতিবেশী বিশ্বস্ত না হলে তারও দরকার নেই। বাড়িওয়ালার সঙ্গে কথা বলে জেনে নিন ঈদে বাসার নিরাপত্তার দায়িত্বে কে থাকছেন? তার যোগাযোগ নম্বর আপনার কাছে রাখুন। এমনকি বাড়িওয়ালাকেও বলে যান।

মূল্যবান সামগ্রী: মূল্যবান জিনিসপত্র ব্যাংকের ভল্টে রেখে যেতে পারেন। বাসায় আলমারিতে রাখলে, আলমারি যে ঘরে থাকে সেই ঘরের দরজা-জানালা ভালোভাবে বন্ধ করে যাবেন। আলমারিতে অবশ্যই তালা মারবেন, এবং চাবি নিজের সঙ্গে নিয়ে যাবেন। মূল্যবান জিনিসগুলো জ্যাকেট বা অন্য কোনো কাপড়ে মুড়িয়ে তারপর আলমারিতে রাখুন। যেন এক দেখাতেই সেগুলো না পাওয়া যায়।

পোষ্য: বাসায় পোষ্য প্রাণী, অ্যাকুরিয়ামে মাছ থাকলে বিশ্বস্ত বন্ধু বা প্রতিবেশীর কাছে প্রয়োজনীয় খাবার-দাবারসহ রেখে যেতে পারেন। এ ছাড়া অর্থের বিনিময়েও অনেকে পোষ্য প্রাণী দেখভাল করে তাদের কাছে রেখে যেতে পারেন। পোষা বিড়াল থাকলে নিজেদের সঙ্গে নিয়েও যেতে পারেন।

গাছ: বাসায় গাছ থাকলে বাড়িওয়ালাকে বলে গাছগুলো ছাদে অথবা দারোয়ান বা গার্ডের দায়িত্বে রেখে যেতে পারেন। এক কথায় বাসার নিরাপত্তার দায়িত্বে যিনি থাকবেন তার কাছে রেখে যান।

গ্যাসের চুলা ভালোভাবে বন্ধ করুন। মিটার সংযুক্ত থাকলে সুইচটি অফ করে যান।

বারান্দায় কোনো পোশাক রেখে যাবেন না।

ফ্যান, বাল্ব এগুলোর সুইচ অবশ্যই বন্ধ করবেন।

বাসার আর্থিং ব্যবস্থা ঠিকঠাক আছে কিনা, নিশ্চিত করে যেতে হবে।

পানির কলও বন্ধ রেখে যাবেন।

ওয়াশরুমে বা কোথাও খোলা জায়গায় পনি জমিয়ে রেখে যাবেন না।

কমোডের ঢাকনা খোলা রেখে যাবেন না।

ঘরের মেঝে ভালো করে পরিষ্কার করে রেখে যাবেন।

ঘরে কোথাও ভেজা কাপড় জমিয়ে রেখে যাবেন না।

সূত্র: টাইমস অব ইণ্ডিয়া, হোম সিকিউরিটি অ্যান্ড ক্রাইম প্রিভেনশন অবলম্বণে

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা কিম জং উনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক বার্তায় উত্তর কোরিয়ার সর...

একাদশ শ্রেণিতে ভর্তির ফল আজ রাত ৮টার পর প্রকাশ

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১৬ সেপ্...

বড়পুকুরিয়ায় মজুদ কয়লা, কমেছে বিদ্যুৎ উৎপাদন

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির কোল ইয়ার্ডে পর্যাপ্তের চেয়েও বেশি, প্রায় পাহাড়...

মক্কায় হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়া ঈমানি দায়িত্ব

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন,...

শাপলা চত্বর মামলায় ১১ আসামি ট্রাইব্যুনালে

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ...

মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন

রাজধানীর মোহাম্মদপুরে একটি বাসে আগুন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা