সংগৃহিত
আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রাবোয়ো সুবিয়ান্তো। বুধবার দেশটির নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করে। ৫৮ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বর্তমান প্রতিরক্ষামন্ত্রী সুবিয়ান্তো।

বৃহস্পতিবার (২১) মার্চ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।

প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনে সুবিয়ান্তোর দুই প্রতিদ্বন্দ্বী ছিলেন জাকার্তার সাবেক গভর্নর আনিয়েস বাসওয়েদান এবং সেন্ট্রাল জাভার সাবেক গভর্নর গাঞ্জার প্রানোয়ো। আনিয়েসের দল ২৪ দশমিক ৯ শতাংশ এবং গাঞ্জারের দল ১৬ শতাংশের বেশি ভোট পেয়েছেন।

পরাজিত দুজনই বলেছেন, নির্বাচনে অনিয়ম ও জালিয়াতি নিয়ে সাংবিধানিক আদালতে অভিযোগ জানাবেন। সুবিয়ান্তোকে জয়ী ঘোষণার পর নির্বাচন কমিশন এলাকার আশপাশে বিক্ষোভ করেছেন পরাজিত দুই দলের সমর্থকেরা। সহিংসতার আশঙ্কায় রাজধানী জাকার্তায় মোতায়েন করা হয়েছে কয়েক হাজার পুলিশ।

অন্যদিকে প্রেসিডেন্ট নির্বাচিত প্রবোয়ো তাদেরকে বিরোধ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। বিজয় ঘোষণার পর সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন তিনি।

বিশ্বের অন্যতম বৃহত্তম গণতান্ত্রিক দেশ ইন্দোনেশিয়ায় গত মাসে অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট নির্বাচন। বুথফেরত প্রাথমিক ফলাফলেই নিশ্চিত হয় সুবিয়ান্তোর বিজয়।

গতমাসে বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। ইন্দোনেশিয়া ১৬ কোটি ৪০ লাখ ভোটারের এই নির্বাচনে ৮০ শতাংশেরও বেশি ভোট প্রদান করা হয়।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা