সংগৃহিত
লাইফস্টাইল

আপনার সঙ্গী বিশ্বস্ত? যেভাবে বুঝবেন

লাইফস্টাইল ডেস্ক: ভালোবাসার বন্ধনকে দৃঢ় করার জন্য মূল ভিত্তি বিশ্বাস। পারস্পারিক বিশ্বাস থাকলে সেই সম্পর্ক সুন্দর থাকবেই। বিশ্বস্ত সঙ্গী পাওয়া সৌভাগ্যের বিষয়। আপনার সঙ্গী বিশ্বস্ত কি না তা কিছু বিষয়ের প্রতি খেয়াল রাখলেই বুঝতে পারবেন। আপনার প্রতি তার অনুভূতির প্রকাশ কিংবা আপনার ভালোলাগার জন্য তার ছোট ছোট প্রচেষ্টা থেকেই অনেক বিষয়ে ধারণা পাবেন।

চলুন জেনে নেওয়া যাক-

১) মন খুলে কথা বলা:

সঙ্গী বিশ্বস্ত হলে সে আপনার সঙ্গে কথা বলার কিংবা যেকোনো বিষয়ে আলোচনা করার প্রয়োজনীয়তা বুঝবে। সে নিজের চিন্তাভাবনা, অনুভূতি এবং অভিজ্ঞতা আপনার সঙ্গে ভাগ করে নেবে। এ ধরনের লক্ষণ দেখলে বুঝতে পারবেন, সে আপনার জন্য বিশ্বস্ত। এর ফলে আপনাদের সম্পর্ক আরও টেকসই হবে।

২) কথা নয় কাজ

কথায় নয়, কাজেই ভালোবাসার প্রমাণ দেবে আপনার সঙ্গী; যদি সে বিশ্বস্ত হয়। ছোট বা বড় যেকোনো প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করবে। আপনি তার ওপর আস্থা রাখতে দ্বিধা করবেন না। আপনার সুখে এবং দুখে সে কোনো ধরনের চিন্তা-ভাবনা ছাড়াই আপনার পাশে থাকবে। এমনটা হলে আর মনে কোনো সংশয় রাখবেন না, আপনার সঙ্গী আপনার জন্য বিশ্বস্ত।

৩) প্রাইভেসিকে সম্মান দেওয়া

সঙ্গী যদি আপনার প্রতি বিশ্বাস রাখে তবে আপনার প্রাইভেসিকেও সম্মান জানাবে। প্রত্যেক সম্পর্কের ক্ষেত্রেই প্রাইভেসি বজায় রাখা গুরুত্বপূর্ণ। কিছু বিষয়ে প্রাইভেসি থাকবে এবং দু’জনকেই এই বিষয়ে শ্রদ্ধাশীল হতে হবে। তবেই একটি সম্পর্ক টিকে থাকবে। তাই সঙ্গী যদি আপনার প্রতি আস্থা রাখে এবং আপনার মতামতকে সম্মান জানায়, তাহলে বুঝে নেবেন সে আপনার জন্য বিশ্বস্ত।

৪) ভবিষ্যৎ পরিকল্পনা:

আপনার সঙ্গে বাকি জীবন কাটানোর জন্য সে প্রতীজ্ঞাবদ্ধ? সে কি প্রায়ই দু’জনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলে? বিশ্বস্ত না হলে কেউ অন্য একজনের সঙ্গে সারা জীবন কাটাতে চায় না। সে যদি তার বিভিন্ন পরিকল্পনা, ক্যারিয়ার, পরিবার বা ব্যক্তিগত বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা বলে, তবে বুঝে নেবেন এটি আপনার জন্য একটি সবুজ সংকেত।

৫) কঠিন সময়ে পাশে থাকা:

সুখের দিনে অনেকেই পাশে থাকেন কিন্তু কঠিন সময়ে কে থাকে? কঠিন সময়ে সেই আপনার পাশে থাকবে যে আপনাকে ভালোবাসে, আপনার ভালো চায়। আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য যদি সে আপনাকে সমর্থন জানায়, উৎসাহ দেয়, আপনার দুঃসময়ে পাশে দাঁড়ায়, তবে মনে আর কোনো দ্বিধা রাখবেন না।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ইয়েমেনের যুদ্ধে ঝুঁকিতে ১ লাখ ৩৭ হাজার শিশুর ভবিষ্যৎ

ইয়েমেনে চলমান সংঘাতের কারণে বিদ্যালয়গামী ১ লাখ ৩৭ হাজারের বেশি শিশুর শিক্ষা ক...

জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুসা মিয়া

পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন দেবীগঞ্জ থানার অফি...

নেইমারের সতীর্থ হয়ে সান্তোসে কৌতিনহোর নতুন শুরু

ইউরোপের ঝলমলে ফুটবল মঞ্চ থেকে অনেক দূরে হলেও ফুটবলের রোমাঞ্চ ফুরিয়ে যায়নি। ব্...

রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা কিম জং উনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক বার্তায় উত্তর কোরিয়ার সর...

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা