সংগৃহীত
সারাদেশ

আন্দোলনে ‘নিহত’ ব্যক্তি থানায় হাজির

সাভার (ঢাকা) প্রতিনিধি

স্বামী আলামিন গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ‘নিহত’ হয়েছেন বলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ আওয়ামী লীগের ১৩০ নেতাকর্মীর নামে মামলা করেন স্ত্রী কুলসুম বেগম। এদিকে মামলার কয়েকদিন পর ‘নিহত’ আলামিন সোমবার (১১ নভেম্বর) সিলেটের দক্ষিণ সুরমা থানায় গিয়ে হাজির হন। খবরটি ছড়িয়ে পড়লে আশুলিয়া থানা পুলিশ তাকে সেখান থেকে নিয়ে আসে। এ ছাড়া বুধবার (১৩ নভেম্বর) আলামিনকে আদালতে উঠানো হবে বলেও জানিয়েছেন পুলিশ।

ওই নারী ২৪ অক্টোবর ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা করার আবেদন করেন। আদালতের নির্দেশে সেটি ৮ নভেম্বর আশুলিয়া থানায় এজাহারভুক্ত হলে তদন্তে নামে পুলিশ।

মামলা সূত্র জানায়, মানিকগঞ্জের ঘিওর এলাকার বাসিন্দা আব্দুল খালেকের মেয়ে কুলসুম। তার স্বামী আলামিন রংপুর এলাকার সুমন মিয়ার ছেলে। কাজের সুবাদে সিলেটে থাকেন তিনি।

গত ৫ আগস্ট আন্দোলনে বাইপাইল এলাকায় নিহতদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত হয়নি। পরে নরসিংহপুর এলাকার নারী ও শিশু হাসপাতালে মরদেহ গোসল করানোর পর স্থানীয় একটি কবরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে কুলসুম বেগম সেই ভিডিওফুটেজ দেখে তাকে নিজের স্বামী বলে শনাক্ত করে এ ঘটনায় আদালতে মামলার আবেদন করেন। পরে গত ৮ নভেম্বর মামলাটি আশুলিয়া থানায় এজাহার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। মামলায় বাদি তার নিজ এলাকা মানিকগঞ্জের আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীর নাম উল্লেখ করেছেন।

আলামিন জানান, ছাত্র আন্দোলনের সময় তার স্ত্রী সিলেটে তার সঙ্গেই থাকতেন। পরে পারিবারিক ঝামেলা হওয়ার কারণে তিনি বাপের বাড়ি চলে যান। তিনি বলেন, আমি আন্দোলনেই অংশগ্রহণ করিনি, মারা গেলাম কীভাবে? তিনি জানান, দুই দিন আগে জানতে পারেন তাকে মৃত দেখিয়ে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। পরে তিনি সোমবার রাতে তার কর্মস্থলের পাশে সিলেটের থানায় গিয়ে বিষয়টি জানান।

দক্ষিণ সুরমা থানায় ধারণ করা এক ভিডিওতে আলামিনকে বলতে শুনা যায়, ‘ভাই, আমি মরি নাই, কেউ যদি আমার অজান্তে কাগজে-কলমে মাইরা ফালায়, তাহলে আমার কী বা করার আছে? আমারে যে মরা দেখাইয়া মামলা করছে আমার বৌ, তা আমি জানতাম না। যখন শুনলাম, তখন ভয়ে পালিয়ে বেড়িয়েছি। নিজের স্ত্রী যদি স্বামীকে মৃত বানিয়ে মিথ্যা মামলা দায়ের করে, তাহলে সেই স্বামী সবচেয়ে দুর্ভাগা।’

তাদের এক কন্যা সন্তান থাকার তথ্য তুলে ধরে আলামিন বলেন, কয়েক মাস ধরে পারিবারিক কলহ বেড়ে যাওয়ায় সময়টা ভালো যাচ্ছিল না। দেশে গণ্ডগোলের পুরোটা সময় আমি ও আমার স্ত্রী মৌলভীবাজারের জুড়িতে অবস্থান করেছি। সেসময় আশুলিয়ায় একবারের জন্যও যাইনি। অথচ আমাকে মৃত দেখিয়ে মিথ্যা মামলা করেছে আমার স্ত্রী।
এ মামলার বাদির ছবি দেখে আলামিন নিশ্চিত হয়েছেন, ছবির মানুষটি তার স্ত্রী।

আলামিনের বড় ভাই জাহাঙ্গীর আলম বলেন, আমার ভাই বেঁচে আছে। সে তিন দিন আগে আমাকে বলেছে, মামলার বিষয়টি। আলামিন থানায়ও গিয়েছিল, কিন্তু থানা থেকে সমাধানের কোনো পথ দেখাতে পারেনি। তাই ভয়ে পালিয়ে বেড়িয়েছে।

ছেলেকে মৃত দেখিয়ে মামলার ঘটনায় হতবাক আলামিনের বাবা নুরুল ইসলাম বলেন, এমনটি হওয়ায় আমাদের পুরো পরিবার আতঙ্কিত। ছেলের বৌ কুলসুম কেন এমনটি করেছে তা মাথায়ও আসছে না। বিষয়টি নিয়ে কুলসুমও কোনো কথা বলছে না।

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর বলেন, আলামিনকে সিলেটের সুরমা থানা থেকে নিয়ে আসা হয়েছে। বুধবার তাকে আদালতে নেওয়া হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। মামলার বাদিকে হেফাজতে নেওয়ার চেষ্টা চলছে।

সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বলেন, জীবিত থাকার বিষয়ে আলামিন থানায় বসে ভিডিওতে সবকিছু বলেছেন। হত্যা মামলাটি আশুলিয়া থানার তদন্তাধীন হওয়ায় তদন্ত কর্মকর্তা এসআই রাকিব মঙ্গলবার এসে তাকে নিয়ে গেছেন।

ওসি বলেন, আলামিনের পরিবার সিলেটের দক্ষিণ সুরমার পিরোজপুর এলাকায় ৪০ বছর ধরে বসবাস করছেন। কাজের সূত্রে থাকতেন মৌলভীবাজারের জুড়িতে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কৃষকের ন্যায্য মূল্যের দাবিতে কলাপাড়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকদের ন্যায্য অধিকার ও ধানের লাভজনক দাম নিশ্চিতের দাবিত...

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

বাংলাদেশে সবচেয়ে বেশি বজ্রপাতপ্রবণ জেলা ও বজ্রপাত থেকে বাঁচার উপায়

বাংলাদেশে এক দশকে বজ্রপাতে সাড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যুর তথ্য দিচ্ছে...

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তাওহিদ...

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি ছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার কয়েকদিন পর ইউনিভার্সিটি অব ফ্লোরিডার বা...

ইনজুরিতে আইপিএল শেষ স্যান্টনারের

কাঁধের ইনজুরির কারণে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি ম্যাচগুলোতে...

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার পূর্ণ অধিকার ইরানের আছে: রাশিয়া

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, হরমুজ প্রণালি...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

ফুটবল বিশ্বকাপে ড্রোন হামলার শঙ্কা

ফুটবল বিশ্বকাপে সম্ভাব্য ড্রোন হামলা ও নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় ন্যাশনাল গার্...

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা