সংগৃহীত
খেলা

আক্রমণাত্মক আচরণের শাস্তি পেলেন ওয়েস্ট ইন্ডিজের দুই খেলোয়াড়

ক্রীড়া ডেস্ক

কিংস্টন টেস্টে বাংলাদেশের কাছে হারের পর দুঃসংবাদ পেলেন ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটার। আইসিসির কোড অব কন্ডাক্ট ভঙ করে সাজা পেয়েছেন দুই ক্যারিবিয়ান ক্রিকেটার জেডন সিলস এবং কেভিন সিনক্লেইর। দুইজনকেই জরিমানা করেছে আইসিসি।

টেস্টটিতে এই দুই ক্রিকেটারের আচরণই ছিল আক্রমণাত্মক। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারে উইকেটশিকার করে টাইগার ড্রেসিংরুমের দিকে ইঙ্গিত করে আগ্রাসী উদযাপন করেছিলেন সিলস। এখানে খেলার স্পিরিটের বিরুদ্ধে যায় এমন কাজ করেছেন এই পেসার। সাজা হিসেবে ম্যাচ ফি'র ২৫ শতাংশ জরিমানা করার পাশাপাশি ১টি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে সিলসের নামের পাশে।

অন্যদিকে বদলি ফিল্ডার সিনক্লেইর মাঠের আম্পায়ারের নিষেধ সত্ত্বেও বাংলাদেশের ব্যাটসম্যানদের প্রতি আক্রমণাত্মক ভাষায় কথা বলেছেন। সাদমান ইসলাম ও মেহেদী হাসান মিরাজের জুটির সময় এবং লিটন দাস ক্রিজে আসার পর সিনক্লেইরের শরীরী ভাষাও কোনো কারণ ছাড়াই আক্রমণাত্মক ছিল।

সিনক্লেইর ভেঙেছেন আইসিসির কোড অব কন্ডাক্টের ২.৪ ধারা। যেখানে মাঠে থাকা আম্পায়ারের নির্দেশ অমান্য করলে শাস্তির বিধান রয়েছে। ম্যাচ ফি'র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে সিনক্লেইরকে। সেই সঙ্গে জুটেছে ১ ডিমেরিট পয়েন্ট। সিলস এবং সিনক্লেইর দুইজনই ২৪ মাসের মধ্যে এটি প্রথম ডিমেরিট পয়েন্ট। এই দুই ক্যারিবীয় ক্রিকেটারই লেভেল ওয়ান পর্যায়ের আচরণবিধি ভেঙেছেন।

কিংস্টন টেস্টে বাংলাদেশের ১০১ রানে জয়ের এই ম্যাচে মাঠে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেন কুমার ধর্মসেনা ও আসিফ ইয়াকুব। তৃতীয় আম্পায়ার ছিলেন নিতিন মেনন এবং চতুর্থ আম্পায়ারের দায়িত্বে ছিলেন জাহিদ ব্যাসারাথ। তারা সিলস ও সিনক্লেয়ারের বিরুদ্ধে আচরণবিধি ভাঙার অভিযোগ করেন।

লেভেল ওয়ান পর্যায়ে আচরণবিধি ভাঙার ন্যূনতম শাস্তি হলো আনুষ্ঠানিক তিরস্কার। সর্বোচ্চ শাস্তি হলো ম্যাচ ফির ৫০ শতাংশ অর্থ জরিমানা এবং তার পাশাপাশি ১টি বা ২টি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়। ২৪ মাসের মধ্যে যখন কোনো ক্রিকেটার ন্যূনতম ৪টি ডিমেরিট পয়েন্ট পাবেন, তখন সেটি সাসপেনশন পয়েন্টে পরিণত হয় এবং খেলোয়াড়টি নিষিদ্ধ হন। দুটি সাসপেনশন পয়েন্টে একজন খেলোয়াড় একটি টেস্ট কিংবা দুটি ওয়ানডে অথবা দুটি টি-টোয়েন্টি ম্যাচে নিষিদ্ধ হন। এ ক্ষেত্রে নিষিদ্ধ হওয়ার পর খেলোয়াড়টির সামনে সবার আগে যে সংস্করণের ম্যাচ থাকবে, তিনি তাতে খেলতে পারবেন না।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা