সংগৃহীত
খেলা

আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইসের পদত্যাগ

ক্রীড়া ডেস্ক

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস পদত্যাগ করেছেন। চার বছর এই পদ সামলেছেন তিনি। নতুন চ্যালেঞ্জের খোঁজে এই দায়িত্ব ছেড়েছেন বলে জানিয়েছেন তিনি।

অ্যালারডাইস প্রধান নির্বাহীর পদ গ্রহণ করেন ২০২১ সালের নভেম্বর মাসে। তার আগে মানু সাহনির পর আট মাস ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাহনিকে অবশ্য বরখাস্ত করা হয়। অ্যালারডাইস প্রধান নির্বাহীর পদে আসীন হওয়ার আগে জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন ২০১২ সাল থেকে। তার আগে ছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ায়।

পদ ছাড়া নিয়ে অ্যালারডাইস বলেছেন, ‘পদত্যাগের এটিই সঠিক সময়। পাশাপাশি নতুন চ্যালেঞ্জ খুঁজে নেওয়ারও।’

নিজের প্রতিক্রিয়ায় তিনি আরো বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য ছিল ভীষণ সম্মানের। বিশ্বব্যাপী ক্রিকেটের প্রসার থেকে শুরু করে আইসিসি সদস্যদের জন্য বাণিজ্যিক ভিত্তি স্থাপনে যে ফলাফল অর্জন করতে পেরেছি, তাতে আমি গর্বিত।’

উল্লেখ্য, আইসিসিরর চেয়ারম্যান হিসেবে জয় শাহ দায়িত্ব গ্রহণের দুই মাসের মধ্যেই পদ ছাড়লেন অ্যালারডাইস।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুর ১২টা...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা