রিশভ পান্ত
খেলা

আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার এখন পান্ত

আমার বাঙলা ডেস্ক

আইপিএলের মেগা নিলামে শুরুতেই রেকর্ড গড়ছিলেন ভারতের শ্রেয়াস আইয়ার। অনুমিতভাবেই খানিক পর তা ভেঙে দিলেন সতীর্থ রিশভ পান্ত। ২৭ কোটি রুপিতে লক্ষ্ণৌ সুপার জায়ান্টে নতুন ঠিকানা পেলেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটার। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ মূল্য পাওয়া ক্রিকেটার এখন তিনি।

পান্তকে নিজেদের দলে পেতে শুরু থেকেই লড়াইয়ে নামে একাধিক ফ্র্যাঞ্চাইজি। লক্ষ্ণৌর সঙ্গে ১০ কোটি রুপি পর্যন্ত লড়াই করে হাল ছাড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে হায়দরাবাদ চালিয়ে যায় লড়াই। দুই দলের তুমুল লড়াইয়ে চড়তে থাকা দাম ২০ কোটি ৭৫ লাখ রুপি উঠলে হাল ছাড়ে সানরাইজার্স। তবে রাইট টু ম্যাচ অপশনের সুযোগ নিয়ে নিলামে অংশ নিতে চায় পান্তের পুরনো দল দিল্লি। লক্ষ্ণৌ পান্তের জন্য নতুন দর ২৭ কোটি রুপি ঠিক করলে দিল্লি আর আগ্রহ দেখায়নি।

রোববার সৌদি আরবের জেদ্দায় শুরু হওয়া দুইদিনব্যাপি নিলামে এর আগে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে তীব্র লড়াইয়ে ব্যাটার শ্রেয়াসকে ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে কিনে নেয় পাঞ্জাব কিংস। শ্রেয়াস ভেঙেছিলেন আগেরবারের নিলামে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে বিক্রি হওয়া মিচেল স্টার্কের রেকর্ড। গত বছর সর্বোচ্চ মূল্য পাওয়া অস্ট্রেলিয়ার পেসার এবার নিলামে পেয়েছেন ১১ কোটি ৭৫ লাখ। তাকে নিয়েছে দিল্লি।

নিলামের আগেই ধারণা করা হচ্ছিল, সর্বোচ্চ মূল্য পেতে পারেন পান্ত। উইকেটরক্ষক ও বিস্ফোরক ব্যাটারের পাশাপাশি নেতৃত্বগুণও আছে তার। নেতৃত্বগুণের কারণে চড়া মূল্য পেয়েছেন শ্রেয়াসও।

মার্কি সেট ওয়ানে থাকা ৬ ক্রিকেটার বিক্রি হয়েছেন মোট ১১০ কোটি রুপিতে।

প্রথম মার্কি সেটের ৬ ক্রিকেটার কে কত মূল্যে কোন দলে:

আর্শদীপ সিং (ভারত)- ১৮ কোটি রুপিতে পাঞ্জাব কিংসে

কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)- ১০ কোটি ৭৫ লাখ রুপিতে গুজরাট টাইটান্সে

শ্রেয়াস আইয়ার (ভারত)- ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে পাঞ্জাব কিংসে

জস বাটলার (ইংল্যান্ড)- ১৫ কোটি ৭৫ লাখ রুপিতে গুজরাট টাইটান্সে

মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)- ১১ কোটি ৭৫ লাখ দিল্লি ক্যাপিটালসে

রিশভ পান্ত (ভারত)- ২৭ কোটি রুপিতে লক্ষ্ণৌ সুপার জায়ান্টে।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ট্রাইব্যুনালে আসতে অস্বী...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা