ছবি: সংগৃহীত
খেলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে শরিফুলের জোড়া উইকেট

ক্রীড়া ডেস্ক

মাত্র ৬৪ রানে গুটিয়ে যাওয়ার পরও বল হাতে দারুণভাবে লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ। তাসকিন আহমেদের পর শরিফুল ইসলামের জোড়া উইকেটে শুরুতেই চাপে পড়ে গেছে অস্ট্রেলিয়া।

ইনিংসের তৃতীয় ওভারে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। তার বলে ম্যাট রেনশের ক্যাচ স্লিপে তালুবন্দী করেন তানজিদ হাসান তামিম। জেক ওয়েদারাল্ডের পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া রেনশ ৮ রান করে ফেরেন। ২২ রানেই প্রথম উইকেট হারায় স্বাগতিকরা।

এরপর অষ্টম ওভারে বোলিংয়ে এসে জোড়া আঘাত হানেন শরিফুল ইসলাম। ওভারের দ্বিতীয় বলেই অস্ট্রেলিয়ার ওপেনার ট্র্যাভিস হেডকে ফিরিয়ে দেন বাঁহাতি এই পেসার। ইনসাইড এজ হয়ে বোল্ড হওয়ার আগে হেডের ব্যাট থেকে আসে ২২ রান।

এর মাত্র চার বল পরই দ্বিতীয় উইকেট তুলে নেন শরিফুল। তার দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন মার্নাস লাবুশেন। মাত্র ৯ বলে ৪ রান করেন এই অজি ব্যাটার।

শরিফুলের জোড়া আঘাতে ৪১ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া। ব্যাট হাতে দলের হয়ে সর্বোচ্চ রান করার পর বল হাতেও দারুণ শুরু করেছেন এই বাঁহাতি পেসার। তার বোলিংয়ে ম্যাচে লড়াইয়ের অবস্থান তৈরি করেছে বাংলাদেশ।

এর আগে মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিংয়ের সামনে মাত্র ৬৪ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ১৪ রান করেন শরিফুল ইসলাম। ব্যাট হাতে দলের সেরা হওয়ার পর বল হাতেও প্রথম স্পেলেই জোড়া আঘাত করে অস্ট্রেলিয়াকে চাপে ফেলেছেন তিনি।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল নবম শ্রেণির শিক্ষার্থী

নরসিংদীর মনোহরদী উপজেলায় উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে বাল্যবিবাহের...

বগুড়ায় ট্রাকচাপায় বিজিবি সদস্য নিহত

বগুড়ার শিবগঞ্জে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির ট্রাকের চাপায় বিজিবির এক হাবিল...

তারেক রহমানের ভারত সফর নিয়ে যা জানাল দিল্লি

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধ...

ওয়েব ফিল্মে নতুন রূপে মৌ খান

বর্তমান সময়ের চিত্রনায়িকা মৌ খান এবার নতুন ওয়েব ফিল্ম নিয়ে দর্শকদের সামনে হাজ...

অস্ট্রেলিয়ার বিপক্ষে শরিফুলের জোড়া উইকেট

মাত্র ৬৪ রানে গুটিয়ে যাওয়ার পরও বল হাতে দারুণভাবে লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ। তাস...

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা রাষ্ট্রপতির

মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সাভারের জাতীয় স্মৃতি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা