সংগৃহীত
বিনোদন

অভিনয় ছাড়ার কারণ জানালেন ইরানি অভিনেত্রী মান্দানা করিমি

বিনোদন ডেস্ক

হিন্দি সিনেমায় অভিনয় করে পরিচিতি পান ইরানি অভিনেত্রী ও মডেল মান্দানা করিমি। ‘কেয়া কুল হ্যায় হাম ৩’, ‘থর’ ছবিতে দেখা যায় তাকে। এর আগে ‘বিগ বস ৯’-এ অংশ নিয়েছিলেন তিনি। এবার অভিনয় ছাড়ার ঘোষণা দিয়ে আলোচনায় মান্দানা।

হিন্দুস্তান টাইমসের সঙ্গে সাক্ষাৎকারে নানা প্রসঙ্গে কথা বলেছেন মান্দানা। তিনি জানান, অভিনয়ের পাট চুকিয়ে ইন্টেরিয়র ডিজাইনিং ও শিক্ষকতায় মন দিতে চান।

ইন্টেরিয়র ডিজাইনিং নিয়ে পড়াশোনা করছেন মান্দানা। এখন তিনি ইন্টেরিয়র ডিজাইনিংকেই পেশা হিসেবে বেছে নিতে চান।

মান্দানা বলেন, ‘আমি এত অল্প বয়সে মডেল হয়েছি; নানা ব্যস্ততায় আর ইন্টেরিয়র ডিজাইনিং নিয়ে কাজ করতে পারিনি। আমার এক বন্ধু একটি ইম্পিরিয়াল ডিজাইনিং সংস্থার মালিক। তিনি জিজ্ঞাসা করেছিলেন, তারা কী করে, তা আমি দেখতে চাই কিনা? যখন প্রতিষ্ঠানটি ঘুরে দেখলাম, আমি এটিকে উপভোগ করতে শুরু করলাম।’

৩৬ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘অভিনয় এমন একটি কাজ ছিল যা আমি কখনোই পছন্দ করিনি, এই শিল্পও নয়। আমি সেখানে যে সময় কাটিয়েছি, তার জন্য আমি কৃতজ্ঞ। তবে এটি এমন কিছু ছিল না যার জন্য আমি ক্ষুধার্ত ছিলাম।’

ইন্টেরিয়র ডিজাইনে এক বছরের কোর্স শেষ করার পর করিমি মডেলিং ও অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছেন। অভিনয় ভুলে আপাতত ৯টা-৫টার কাজ বেছে নিয়েছেন মান্দানা। তার ভাষায়, ‘আমি এখন অফিসে আমার কাজ শেষ করি, তারপর বাড়িতে আসি …আমার জীবন অনেক বদলে গেছে। কিন্তু এই জীবন ভালোবাসি।’

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা