ছবি সংগৃহিত
বিনোদন

অভিনয়শিল্পী হাফিজ আকাশের এগিয়ে চলা

বিনোদন প্রতিবেদক: মঞ্চ ও টেলিভিশনের প্রতিভাবান অভিনয়শিল্পী আকাশ। পুরো নাম মোঃ হাসান হাফিজুর রহমান। তবে মিডিয়াতে হাফিজ আকাশ নামেই পরিচিতি। থিয়েটার অঙ্গনের পরিচিত মুখ আকাশ মঞ্চনাটকে নিয়মিত অভিনয়ের পাশাপাশি টিভি নাটক টেলিফিল্ম ও বিজ্ঞাপনেও কাজ করছেন সমানতালে। তবে মঞ্চেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। থিয়েটারেই আজীবন কাটিয়ে দিতে চান। সেই লক্ষেই নিরন্তর সাধনা চালিয়ে যাচ্ছেন তিনি।

সংস্কৃতি চর্চার শুরুতে আকাশ ১৯৯০ সালে যশোরের বিবর্তন থিয়েটারের সাথে সম্পৃক্ত হোন। এরপর বেশ কিছু নাটকে তিনি অভিনয় করেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য নাটক, ‘হল্লাবোল’, ‘চাঁন’, ‘মিয়ার বায়োস্কোপ’, ‘ধব্্স’ প্রভৃতি। এরপর ২০০৭ সালে ঢাকায় ‘নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বল’ নাট্যদলে যোগ দেন তিনি। এই দলের অন্যতম প্রযোজনা জামাল উদ্দিন হোসেনের নির্দেশনায় ‘নীলের পালা’ ‘রাজা-রানী’, ‘যুগল বন্দি’ নাটকে অভিনয় করেন তিনি। নাটক দুটি টিভি নাটক হিসেবেও বিটিভিতে প্রচার হয়েছে। এছাড়া এই দলের অন্যতম প্রযোজনা ফরাসী নাটক খায়রুল আলম সবুজ অনুবাদিত ড. চঞ্চল সৈকত নির্দেশিত ‘ইউরিডাইস’, রওশন আরা হোসেন নির্দেশিত পথনাটক ‘বিবিসাব’, আব্দুল্লাহ আল মামুন জুনিয়র নির্দেশিত ‘স্বাধীনতা তুমি ফিরে এসো’, ড. চঞ্চল সৈকত রচনা ও নির্দেশনায় ‘সবুজের বুকে লাল’, ‘ভিশনারী লিডার’ ও ‘রক্তাক্ত স্বাধীনতা’ প্রভৃতি নাটকে অভিনয় করেছেন। নিয়মিতভাবে টিভি নাটকেও অভিনয় করেন আকাশ। তাঁর অভিনীত টিভি নাটকের মধ্যে ২০০৮ বিটিভিতে প্রচার হয় কায়েস চেীধুরীর পরিচালনায় টেলিফিল্ম ‘চর সূবর্ণ’, ধারাবাহিক ‘চোরকাটা’ নাটক ২০১০ সালে আরটিভিতে প্রচার হয়। এনএসভি টাইটেল বিসিসিপি’র ব্যানারে নির্মিত বিজ্ঞাপন বিটিভিতে প্রচার হয়। বিজ্ঞাপনিটির স্থীরচিত্র সারাদেশে বিলবোর্ড আকারে প্রদর্শন হয়। এর মাধ্যমে ব্যাপক পরিচিতি পান আকাশ। পাশাপাশি চ্যানেল আইয়ে প্রচার হয় আকা রেজা গালিব পরিচালিত নাটক নাটক ‘ডিডেকটিভ’। ড. চঞ্চল সৈকতের রচনা ওনির্দেশনায় শর্টফিল্ম ’সুরের মূর্ছনা’। এনায়েত উল্লাহ সৈয়দের রচনা এবং ড. চঞ্চল সৈকতের পরিচালনায় একুশে টেলিভিশনে ধারাবাহিক ‘বসের চেয়ার’, ‘না বলে কিছু নাই’, ‘আপন ভাই বনাম সৎ ভাই’ প্রভৃতি নাটক প্রচার হচ্ছে। এছাড়াও নতুন আরও কিছু নাটকে অভিনয় করছেন তিনি। আর মঞ্চে তো অভিনয় করছেনই।

অভিনেতা আকাশের জন্ম মাগুরায় ১৯৭৪ সালে। শিক্ষাগত যোগ্যতা পোষ্ট গ্রাজুয়েট। বর্তমান আবাসস্থল ঢাকা। ব্যক্তিগত জীবনে তিনি একজন বেসরকারি কর্মকর্তা, বিবাহিত এবং দুই কন্যা সন্তানের জনক। বড় মেয়ে গ্রাজুয়েট, ছোট মেয়ে-এমবিবিএস-ভর্তির অপেক্ষায়। মঞ্চ ও টিভি নাটকে অভিনয়ের পাশাপাশি শখ- কবিতা আবৃত্তি, অভিনয়, একজন ভাল অভিনেতা হয়ে মানুষের মন জয় করা। একজন সফল অভিনেতা হিসেবে আকাশ তার শ্রম নিষ্ঠা, একাগ্রতা এবং নিরন্তর সাধনার মাধ্যমে একটু একটু করে এগিয়ে যাচ্ছেন তার কাঙ্খিত লক্ষে। তার জন্য অনেক অনেক শুভকামনা।

এবি/ এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা