নারায়ণগঞ্জ প্রতিনিধি
সারাদেশ

অবৈধ বালু উত্তোলন, পাল্টে যাচ্ছে নারায়ণগঞ্জের নদীর গতিপথ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের কারণে নারায়ণগঞ্জ জেলার উপর দিয়ে বয়ে যাওয়া নদীগুলোর গতিপথ পাল্টে যাচ্ছে।একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরেই অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে নাব্যতা হারানোর পাশাপাশি গতিপথ ও ভারসাম্য নষ্ট হয়ে চরম বিপর্যয় ঘটছে নদীগুলোর। বিলীন হচ্ছে নদীর মিঠা পানির মাছ।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনকে ম্যানেজ করে চলছে এই অবৈধ বালু উত্তোলনের ব্যবসা। নদী রক্ষায় এসব অবৈধ ড্রেজার ব্যবসায়ী চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য দীর্ঘদিন যাবত দাবী জানিয়ে আসছেন এলাকাবাসী সহ পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ।

বিআইডব্লিউটিএ বিভিন্ন সময় উচ্ছেদ অভিযান পরিচালনার কঠোর পদক্ষেপ নেয়ার আশ্বাস দিলেও বাস্তবে কার্যকর কোন কার্যক্রম দেখা যায় না।

কয়েকটি নদী ঘুরে দেখা যায়, নদীর তীরে সারিবদ্ধ ভাবে ড্রেজার বসিয়ে চলছে বালু উত্তোলনের মহোৎসব। নারায়ণগঞ্জ জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মেঘনা, ব্রহ্মপুত্র, শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গা নদীতে চোখে পড়ে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের এমন দৃশ্য।

আগে প্রকাশ্যেই দিনের বেলা বালু উত্তোলন করা হতো। এখন যৌথ বাহিনীর নজর এড়াতে রাতের আঁধারে চলছে এই অপকর্ম। নদীর গতিপথ ও ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি বিলীন হয়ে যাচ্ছে নদীর ঐতিহ্যসহ সব ধরনের সুস্বাদু মাছ। ইলিশের প্রজননও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। নদীতে আগের মত মাছও পাওয়া যায় না।

নারায়ণগঞ্জ নদী বন্দরের উপ পরিচালক মোবারক হোসেন মজুমদার বলেন, নৌ পুলিশের সাথে যৌথভাবে আমরা অভিযান পরিচালনা করি, কিন্ত দিনের বেলায় অভিযান চলাকালে এইসব অবৈধ ড্রেজার আমাদের নজরে পড়ে না।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা