সংগৃহীত
খেলা

অবসর নিয়ে নিলেন যুব বিশ্বকাপজয়ী প্রান্তিক

ক্রীড়া প্রতিবেদক

গত ২০২০ সালে বাংলাদেশের যুব বিশ্বকাপ জয়ী স্কোয়াডে ছিলেন বাঁহাতি ওপেনার প্রান্তিক নওরোজ নাবিল। সতীর্থরা যেভাবে এগিয়ে গেছেন, তার অগ্রগতি সেভাবে হয়নি। তবু ঘরোয়া ক্রিকেট নিয়মিত খেলতেন তিনি। কিন্তু ক্রিকেটের সঙ্গে পথচলা ২১ বছর বয়েসেই থামিয়ে দিলেন তিনি।

এই বাঁহাতি ব্যাটার জানিয়েছেন, ব্যক্তিগত সমস্যার কারণে খেলা ছেড়ে দিচ্ছেন তিনি। খেলা ছেড়ে আপাতত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে নিজের পড়াশোনায় মন দিতে চান।

তিনি বলেন, এটি ঠিক যে আমি ক্রিকেট ছেড়ে দিয়েছি, অবসরের সিদ্ধান্ত নিয়েছি। ব্যক্তিগত কারণটা প্রকাশ করতে না চাইলেও জানা গেছে স্বাস্থ্যগত কারণে এই সিদ্ধান্ত তার। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলন করে ক্রিকেট ছাড়ার বিশদ কারণ জানাবেন এই তারকা।

যুব বিশ্বকাপে কোন ম্যাচ না খেললেও সেই আসরে তার একটি সাক্ষাতকার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ২০২২ সালের যুব বিশ্বকাপেও খেলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজে সেই আসরে ৬ ম্যাচে করেছিলেন ৮৪ রান।

খুলনার হয়ে ওই বছর প্রথম শ্রেণীতে অভিষেক হয় প্রান্তিকের। ৭টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে ৩০৫ রান, ও লিস্ট-এ সংস্করণে ২৮ ম্যাচ খেলে করেছেন ৬৩৩ রান। গত ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে শেখ জামালের বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলেছেন তিনি।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ট্রাইব্যুনালে আসতে অস্বী...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা