সংগৃহীত ছবি
খেলা

অবসরের ঘোষণা মাহমুদউল্লাহর

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের অন্যতম সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছেন।

মঙ্গলবার (৮ অক্টোবর) দিল্লিতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে এই ঘোষণা দেন তিনি।

মূলত, বর্তমান টি-টোয়েন্টি দলটি আসন্ন ২০২৬ বিশ্বকাপকে কেন্দ্র করে সাজাতে চাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে বয়সের দিক বিবেচনায় বিসিবির পরিকল্পনা নিই মাহমুদউল্লাহ। তাই ভারত সিরিজকে কাজে লাগিয়ে আনুষ্ঠানিকভাবে এই ফরম্যাট থেকে বিদায় নিলেন তিনি।

এর আগে, ২০২১ সালের জুলাই মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তুমুল আলোচিত সেই অবসর। কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়ায়, হারারে টেস্টের মাঝপথে মাহমুদউল্লাহকে সতীর্থদের গার্ড অব অনার দিতে দেখে সবাই অবাক হয়েছিলেন। এরপর অনেক দিন মাহমুদউল্লাহ কিছু বলেননি। সেই অবসর নিয়ে রীতিমতো একটা রহস্যের জন্ম হয়েছিল।

তবে আন্তর্জাতিক ক্রিকেট এখনই ছাড়ছেন না অভিজ্ঞ এই ক্রিকেটার। দেশের হয়ে ওয়ানডে খেলে যেতে চান। ভারতের বিপক্ষে সিরিজের বাকি দুই ম্যাচে খেললে বাংলাদেশের পক্ষে মাহমুদউল্লাহ শেষ টি-টোয়েন্টি ম্যাচটি হবে আগামী ১২ অক্টোবর। সেদিন হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।

প্রসঙ্গত, ২০০৭ সালের সেপ্টেম্বরে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় মাহমুদউল্লাহর। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৩৯টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ১১৭.৭৪ স্ট্রাইক রেটে রান করেছেন ২৩৯৫, গড় ২৩.৪৮।

বাংলাদেশকে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ডও মাহমুদউল্লাহর। ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে ৪৩টি টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে টস করতে নেমেছেন তিনি। অধিনায়ক হিসেবে জয় পেয়েছেন ১৬টি টি-টোয়েন্টি ম্যাচে, হার ২৬টিতে।

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মদনে চার জুয়াড়ীসহ ৫জন আটক

নেত্রকোনার মদনে চারজন জুয়াড়ীসহ চুরি মামলার এক আসামি কে আটক করেছে...

জিম্বাবুয়েকে যত রানে আটকাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৪০ রানেই থেমেছে বাংলাদেশের প্রথম ইনিংস। এর...

দেশের ১১ অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস

দেশের ১১ অঞ্চলের ওপর দিয়ে আজ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্...

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই বিনোদন

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই। স...

বান্দরবানে আর্থিক সংকটে পড়া ৮ শিক্ষার্থীর দায়িত্ব নিল জেলা প্রশাসক

পার্বত্য জেলার বান্দরবানে পারিবারিক ও আর্থিক সংকটের কারণে পড়াশোনা থেকে ঝরে পড়...

ইনস্টাগ্রামের বড় আপডেট, এবার টিভিপর্দায় দেখা যাবে রিলস-স্টোরি

ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন এনেছে মেটা। আর মেটার মালিকানাধীন...

জুলাইয়ে অপরিবর্তিত থাকবে জ্বালানির দাম

সোমবার (৩০ জুন) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ...

যানজট মুক্ত রাখতে ডিএমপির ৫ বিশেষ নির্দেশনা

​আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা যানজট,...

শক্তিশালী অর্থনীতি গড়তে গভীর পুঁজিবাজারের ওপর জোর গভর্নরের

সোমবার (২৯ ‍জুন) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে চট্টগ্রাম স্টক এক্সচে...

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে সমন্বিতভাবে উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে

রাজধানী ঢাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে ঢাকা উত্তর ও দক্ষিণ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা