বিনোদন

অপু বিশ্বাস কেন আদালতে বোরকা পরে গেলেন

বিনোদন প্রতিবেদক

হত্যাচেষ্টার মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাস। রবিবার (১৩ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে ১০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। এদিন মুখে মাস্ক ও গায়ে বোরকা পরে আদালতে হাজির হন এই চিত্রনায়িকা।

এক পর্যায়ে সাংবাদিকদের মুখোমুখি হলে বোরকা পরা প্রসঙ্গে অপু বিশ্বাস জানান, আদালতে কোনো তারকা উপস্থিত হলে বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হয়। এমন পরিস্থিতি এড়াতেই বোরকা পরে আদালতে যান নায়িকা।

তার কথায়, ‘আদালত চত্বরে মানুষের ভিড় লেগেই থাকে। সেখানে কোনো তারকা উপস্থিত হলে কৌতূহলী মানুষের ভিড় আরও বেড়ে যায়। এতে অনেক সময় বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হয়।’

অপু বিশ্বাস আরো জানান, শুরুর দিকে কেউ তাকে চিনতে পারেননি। তবে কিছুক্ষণ পর চিনলেও ততক্ষণে তার প্রয়োজনীয় কাজ শেষ হয়ে যায়।

অপু বিশ্বাস আরো জানান, শুধু আদালতেই নয়, প্রয়োজন হলে বাসার বাইরে যাওয়ার সময়ও আশপাশের পরিস্থিতি বিবেচনা করে তিনি প্রায়ই বোরকা পরেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যা...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বিএনপির ইশতেহারে ঘোষিত অঙ্গীকার &lsqu...

ঈদের ছুটিতেও মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী

কৃষকদের জন্য আধুনিক ও সমন্বিত সেবা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ প্রণ...

যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানের হাতে!

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত ধরে গত ২৮ ফেব্রুয়ারি শু...

যুদ্ধে যতদূর প্রয়োজন, ততদূর যেতে প্রস্তুত ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে ইরানের সামরিক বাহিনী কার্যকর...

চার প্রতিশ্রুতি বাস্তবায়িত : নুরুদ্দিন অপু

জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ব...

কুষ্টিয়ায় মূল্য নিয়ন্ত্রণে অভিযান, তিন প্রতিষ্ঠানে জরিমানা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোক্তাদের কাপড় ও কস‌মে‌টিক‌সের ন্যায্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা