সংগৃহিত
বাণিজ্য

পুঁজিবাজারে থামছে না সূচকের পতন

বাণিজ্য ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২ এপ্রিল) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন উভয় পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও পতনের মধ্যে দিয়ে তা শেষ হয়েছে। এ নিয়ে গত ১০ কার্যদিবসের মধ্যে ৭ কার্যদিবসেই সূচকের পতন হয়েছে।

এদিন আগের কার্যদিবসের চেয়ে ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন অনেক কমলেও সিএসইতে কিছুটা বেড়েছে। উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে বলে ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, এদিন সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়। তবে, লেনদেন শুরুর তিন মিনিট পর থেকে ঊর্ধ্বমুখী সূচকের পতন হতে থাকে। লেনদেন শুরুর ৭ মিনিট পর থেকে সূচক পতনমুখী অবস্থানে নেমে আসে।

দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২২.৯৮ পয়েন্ট কমে ৫ হাজার ৭৩৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়া সূচক ৬.৩১ পয়েন্ট কমে ১ হাজার ২৪৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫.৬১ পয়েন্ট কমে ২ হাজার ১ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৮০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৭৯টি কোম্পানির, কমেছে ২৬৮টির এবং অপরিবর্তিত আছে ৪৩টির।

মঙ্গলবার ডিএসইতে মোট ৩৬৭ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৬৮ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স ৫৪.২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৮৭২ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৯৫.৬৪ পয়েন্ট কমে ১৬ হাজার ৪১৬ পয়েন্টে, শরিয়া সূচক ৫.৯৪ পয়েন্ট কমে ১ হাজার ৬৮ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ৫৬.৭৪ পয়েন্ট কমে ১২ হাজার ৫৯৮ পয়েন্টে অবস্থান করছে।

এদিন, সিএসইতে ২০৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৫১টি কোম্পানির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত আছে ২২টির।

দিন শেষে সিএসইতে ৯ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা