সংগৃহিত
বাণিজ্য

তেল, চিনি ও খেজুরের কর ছাড়ের প্রস্তাব

বাণিজ্য ডেস্ক: আসন্ন পবিত্র রমজান মাসে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভোজ্য তেল, চিনি ও খেজুরের ওপর শুল্ক-কর ছাড়ে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব নিয়ে কাজ করছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৪ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে সংস্থাটির চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম এ তথ্য জানান।

এনবিআর চেয়ারম্যান বলেন, রমজানকে সামনে নিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে আমদানি শুল্ক কমানোর প্রস্তাব আমরা পেয়েছি। সেটা নিয়ে আমরা কাজ করছি।

গত ২২ জানুয়ারি ভোজ্য তেল, চিনি ও খেজুরের ওপর শুল্ককর ছাড় দিতে বাণিজ্য মন্ত্রণালয় চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডকে। এসব পণ্যের আমদানি শুল্ক ও কর কমলে ভোক্তা পর্যায়ে পণ্য তিনটির দাম কমতে পারে।

চট্টগ্রাম কাস্টমস হাউজকে ঢেলে সাজানো প্রসঙ্গে তিনি বলেন, একটা সিস্টেম ডেভেলপ করা আছে। সেই অনুযায়ী আমরা কাজ করছি। কাস্টমস হাউজের সক্ষমতা বাড়ানোর জন্য অবকাঠামো উন্নয়নে কাজ করছি।

তিনি বলেন, এবার কাস্টমস দিবসের প্রতিপাদ্য ‘মিলে নবীন পুরানো অংশীজন, কাস্টমস করবে লক্ষ্য অর্জন।

আগামী শুক্রবার দিবসটি উপলক্ষ্যে এনবিআর ভবনে সেমিনার অনুষ্ঠিত হবে। যেখানে বাণিজ্যে বিশেষ অবদান রাখায় প্রতিষ্ঠান ও এনবিআর কর্মকর্তাকে দেওয়া হবে ডাব্লিউ সার্টিফিকেট অব মেরিট-২০২৪।

ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের ১৮৫টি সদস্য দেশের কাস্টমস বিভাগের সঙ্গে সম্মিলিতভাবে বাংলাদেশ কাস্টমস দিবসটি পালন করবে। ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন এবারের কাস্টমস দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘মিলে নবীন-পুরানো অংশীজন, কাস্টমস করবে লক্ষ্য অর্জন’।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা