সংগৃহিত
খেলা
বিপিএল

বিদেশি ক্রিকেটাররা আসতে শুরু করেছে

ক্রীড়া ডেস্ক: প্রচণ্ড শীতে কাঁপছে সারা দেশ। শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা আর কনকনে বাতাসে জনজীবন অনেকটাই স্থবির। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী আর অফিসযাত্রী, কলকারখানায় খেটে খাওয়া মানুষ ছাড়া খুব দরকার না পড়লে বাকিরা কেউ ঘর থেকেও বের হচ্ছেন না।

মিরপুরের শেরে বংলা জাতীয় স্টেডিয়াম কিন্তু এমন বৈরী আবহাওয়ার মধ্যেও সরগরম। ক্রিকেটার, প্রশিক্ষক, ফ্র্যাঞ্চাইজি আর সাপোর্টিং স্টাফদের পদচারণা ও কলতানে মুখর বিসিবি একাডেমি মাঠ।

রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, খুলনা টাইগার্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ছাড়া বাকি তিন দল দুর্দান্ত ঢাকা, ফরচুন বরিশাল ও সিলেট স্ট্রাইকার্সের অনুশীলন চলছে এখন শেরে বাংলা স্টেডিয়াম সংলগ্ন বিসিবি একাডেমিতে।

বসুন্ধরা গ্রুপের অর্থায়নে পরিচালিত রংপুর রাইডার্স নিজেদের প্রস্তুত করছে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে নিজেদের মাঠে। চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনুশীলন চলছে সাকিব আল হাসানের রূপগঞ্জ মাস্কো সাকিব একাডেমি মাঠে।

খুলনা টাইগার্স আবাসিক অনশীলন করছে বিকেএসপিতে থেকে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স প্র্যাকটিস করছে পূর্বাচলের পিকেএসপি মাঠে।

সময় দ্রুত বয়ে যাচ্ছে। আগামী শুক্রবার দুপুর ২টায় চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর দুর্দান্ত ঢাকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিপিএল।

শুরুতে স্থানীয় তথা দেশি ক্রিকেটার দিয়ে অনুশীলন শুরু করলেও ধীরে ধীরে এক-দুই দল করে প্রায় সব দলের বিদেশি ক্রিকেটার আসতে শুরু করেছেন।

দুর্দান্ত ঢাকার দুই লঙ্কান রিক্রুট চতুরাঙ্গা ডি সিলভা এবং লাহিরু সামারকন আজই রাজধানীতে পা রেখেছেন। দলের সঙ্গে শেরে বাংলায় অনুশীলনেও যোগ দেন।

ঢাকার মিডিয়া ম্যানেজার শামসুল আরেফিন জানিয়েছেন, তাদের আরও জনাদুয়েক বিদেশি ক্রিকেটার আগামী এক-দুদিনের মধ্যে চলে আসবেন এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে প্রথম দিন বিদেশি কোটা পূর্ণ করেই মাঠে নামবে দুর্দান্ত ঢাকা।

অন্যদিকে মিডিয়া ম্যানেজার খান নয়নের দেওয়া তথ্য অনুযায়ী, চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতে আজ সোমবার সন্ধ্যায় ঢাকা আসার কথা ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজের ফাস্টবোলার ম্যাথিউ ফোর্ড। এছাড়া পাকিস্তানের অলরাউন্ডার খুশদিল শাহ আসবেন আগামীকাল মঙ্গলবার।

জানা গেছে, ১৯ জানুয়ারি ঢাকার বিপক্ষে চ্যাম্পিয়নদের হয়ে খেলতে আসবেন আরেক বিদেশি। দ্বিতীয় ম্যাচের আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্স শিবিরকে সমৃদ্ধ করতে চলে আসবেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা