সংগৃহিত
খেলা

ক্রিকেটকে পুরোপুরিই বিদায় জানালেন শন মার্শ

ক্রীড়া ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটকে ২০১৯ সালেই বিদায় জানিয়েছিলেন। এরপর ফ্রাঞ্চাইজিসহ টুকটাক ঘরোয়া ক্রিকেট খেলতেন। অবশেষে ক্রিকেট খেলার সঙ্গে এই সম্পর্কটুকুও ছিন্ন করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন শন মার্শ। জিওফ মার্শের ছেলে এবং মিচেল মার্শের বড় ভাই তিনি।

গত জুলাইতেই ৪০তম জন্মদিন পালন করেছেন শন মার্শ। মন চাইলেও বয়স আর শরীর তো উপযুক্ত নয় খেলার জন্য। এ কারণে শন মার্শ সিদ্ধান্ত নিয়েছেন, এবারে বিগব্যাশ লিগেই খেলবেন ক্রিকেট জীবনের শেষ ম্যাচ।

বিগব্যাশে তিনি খেলছেন মেলবোর্ন রেনেগেডসের হয়ে। এরই মধ্যে তার ক্লাবের কোয়ালিফায়ারে ওঠার আগেই বিদায় নিশ্চিত হয়ে গেছে। ৯ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ৭ম স্থানে রয়েছে শন মার্শের দল। শেষ ম্যাচে জিতলেও লাভ হবে না।

এবারের বিগ ব্যাশে শন মার্শের দল রেনেগেডস শেষ ম্যাচ খেলবে সিডনি থান্ডারের বিপক্ষে। ওই ম্যাচটিকেই ক্রিকেট ক্যারিয়ারের শেষ ম্যাচ হিসেবে নির্ধারণ করে নিয়েছেন মার্শ।

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারোন ফিঞ্চও খেলেন রেনেগেডসে। তিনিও শেষ ম্যাচ খেলে ফেলেছেন ১৩ জানুয়ারি। মেলবোর্ন স্টারসের বিপক্ষে শেষ ম্যাচে অবশ্য ফিঞ্চকে জয় উপহার দিয়েছেন রেনেগেডস। ফিঞ্চের পথ ধরে বিগব্যাশে সিডনি থান্ডারের বিপক্ষে ম্যাচ দিয়েই ক্যারিয়ারের ইতি টানকেন শট মার্শ।

ইনজুরির কারণে এবারের বিগব্যাশ অনেক পরে শুরু করতে হয়েছিলো। তবুও মাত্র ৫ ম্যাচে ১৩৮.১৬ স্ট্রাইক রেটে, ৪৫.২৫ গড়ে তিনি রান করেছেন ১৮১। তিনটি হাফ সেঞ্চুরি করেন তিনি এর মধ্যে। এর মধ্যে ফিঞ্চের বিদায়ী ম্যাচে ৪৯ বলে অপরাজিত ৬৪ রান করে দলকে জয় এনে দেন এবং নিজে হলেন ম্যাচ সেরা।

শন মার্শ বলেন, ‘মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলাটা আমি খুব ভালোবাসি। গত ৫ বছর এখানে বেশ কিছু অসাধারণ মানুষের সঙ্গে মিশতে পেরেছি। এখানে এমন কিছু বন্ধু পেয়েছি, যাদের সঙ্গে সারাজীবন আমার সম্পর্ক থাকবে।’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা