খেলা

বিগ ব্যাশে যে দলের হয়ে খেলবেন অশ্বিন

ক্রীড়া ডেস্ক

ভারতের অভিজ্ঞ অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন বিগ ব্যাশ লিগ (বিবিএল) দিয়ে এবার তার ক্রিকেট ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। অশ্বিনকে দলে ভিড়িয়েছে বিবিএলের দল সিডনি থান্ডার। জানা গেছে, অশ্বিনকে দলে নেওয়ার জন্য সিডনি সিক্সার্স, অ্যাডিলেড স্ট্রাইকার্স এবং হোবাট হারিকেনসও প্রতিদ্বন্দ্বিতা করেছিল।

অশ্বিন সম্প্রতি আইপিএল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

২০২৫ সালের ২৭ আগস্ট চেন্নাই সুপার কিংসের হয়ে আর খেলবেন না বলে ঘোষণা করেন তিনি। তবে আইপিএলের বিদায় মানেই যে তিনি টি-টোয়েন্টি ক্রিকেট ছাড়ছেন, তা নয়। বরং এখন তিনি মনোযোগ দিচ্ছেন বিশ্বজুড়ে অন্যান্য টি-টোয়েন্টি লিগে খেলার দিকে। তার সূচনা হবে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ দিয়ে।

অস্ট্রেলিয়ার মাটিতেই অশ্বিন খেলেছিলেন তার শেষ আন্তর্জাতিক ম্যাচ। তাই বিবিএলে আত্মপ্রকাশ করার জন্য অস্ট্রেলিয়া হয়ে উঠেছে তার কাছে একেবারে উপযুক্ত মঞ্চ। সবকিছু ঠিক থাকলে ২০২৫-২৬ মৌসুমে প্রথমবারের মতো বিবিএলে খেলবেন এই অভিজ্ঞ স্পিনার। উল্লেখ্য, অশ্বিনই হবেন বিগ ব্যাশ লিগে খেলা প্রথম ভারতীয় ক্রিকেটার।

গত মৌসুমে রানার্স-আপ হওয়া সিডনি থান্ডার এবারও শক্তিশালী দল গড়েছে। দলে আছেন ডেভিড ওয়ার্নার, শাদাব খান, স্যাম কনস্টাস ও লকি ফার্গুসনের মতো তারকারা। এর সঙ্গে অশ্বিনের যোগদান থান্ডারের স্পিন আক্রমণকে আরো সমৃদ্ধ করবে। দলে এরই মধ্যে আছেন তানভীর সাংঘা ও শাদাব খানের মতো মানসম্পন্ন স্পিনার। ২০১৫-১৬ মৌসুমে প্রথম ও শেষবারের মতো বিবিএল শিরোপা জেতা থান্ডার এবার অশ্বিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দ্বিতীয়বার শিরোপা জয়ের স্বপ্ন দেখছে।

অশ্বিনের এই ঐতিহাসিক সাইনিং কেবল থান্ডারের শক্তি বাড়াচ্ছে না, বরং বিবিএলকে আন্তর্জাতিক মানের লিগ হিসেবে আরো উজ্জ্বল করছে। ক্রিকেটপ্রেমীরা এখন অফিশিয়াল ঘোষণা ও অশ্বিনের অভিষেক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইরানের সতর্কবার্তা: যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘোষিত অর্থনৈতিক যুদ্ধ অভিযান ‘ইকোনমিক ডি...

গিনিতে ময়লার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনা...

বিমানে ল্যাপটপ বিস্ফোরণ, আহত ৫

যুক্তরাষ্ট্রের বিমান পরিষেবা সংস্থা আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝ আকা...

নবায়নযোগ্য জ্বালানি ছাড়া ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্য কঠিন

বাংলাদেশের পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে নবায়নযোগ্...

মহারাষ্ট্রের হাসপাতালে ৩ নবজাতকের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রের অমরাবতীর একটি সরকারি হাসপাতালে আগুন লেগে তিন নবজাতকের মৃত...

নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আদিবাসী তরুণের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল হাসদা (১৯) নামে এক তরুণের মৃ...

জনতা ব্যাংকে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত

সোমবার (২৪ আগস্ট) জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে অ্যাসেট-লায়াবিলিটি ম্য...

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের চলমান কার্যক্রম নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়ে...

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

সিরাজগঞ্জে পরিকল্পনাহীন ৬শ ৩৮ কোটি টাকার প্রকল্প

সিরাজগঞ্জে ৬৩৮ কোটি টাকা ব্যয়ে যমুনা নদী থেকে পুনরুদ্ধার করা জমিতে বাঁধ নির্ম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা