খেলা

আফঈদাদের সামনে তিমুর কোনো বাধা নয়

ক্রীড়া প্রতিবেদক

দক্ষিণ কোরিয়ার কাছে হজম করেছে ৯ গোল। আজ সেই তিমুর লেস্তের মুখোমুখি বাংলাদেশের মেয়েরা। শক্তির বিবেচনায় তিমুর লেস্তের চেয়ে অনেক এগিয়ে আফঈদা খন্দকার-স্বপ্না রানীরা। এ কারণে দলটির বিপক্ষে বড় জয়ের আশা পিটার বাটলারের দলের। অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে ভিয়েন্তিয়ানের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে শুক্রবার (৭ আগস্ট) ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৩টায়।

গ্রুপ ‘এইচ’-এ নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারায় বাংলাদেশ। সেই ম্যাচে জোড়া গোল করেছিলেন মোসাম্মৎ সাগরিকা। এক দিন বিরতি বলে গতকাল দলকে মাঠের অনুশীলন করাননি কোচ পিটার বাটলার। বৃহস্পতিবার সকালে স্ট্রেচিং ও জিম সেশন সম্পন্ন করা হয়েছে। এরপর খেলোয়াড়রা রিকভারি সেশনের অংশ হিসেবে সুইমিংয়ে অংশ নেন।

সিনিয়র দলের র‍্যাংকিংয়ে প্রতিপক্ষ তিমুর লেস্তের অবস্থান ১৫৭তম। গতকাল প্রকাশিত র‍্যাংকিংয়ে ২৪ ধাপ উন্নতিতে বাংলাদেশের অবস্থান ১০৪তম। র‍্যাংকিংয়ের এই পার্থক্যের সঙ্গে শক্তির বিচারেও অনেক এগিয়ে বাংলাদেশের মেয়েরা। সে কারণে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বের টিকিট কাটার লড়াইয়ে আজ তিমুর লেস্তের বিপক্ষে বড় ব্যবধানে জয়ের আশা মেয়েদের।

গ্রুপের আরেক প্রতিপক্ষ কোরিয়া অনেক শক্তিশালী। তাদের সঙ্গে জয়ের কথা বলছেন না ফুটবলাররা। সেরা তিনের একটি গ্রুপ রানার্সআপ হওয়ার সুযোগ আছে বলে আজ তিমুর লেস্তের বিপক্ষে বড় ব্যবধানে জয়ের জন্য নামবেন শান্তি মার্ডি-তৃষ্ণারা।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইরানের সতর্কবার্তা: যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘোষিত অর্থনৈতিক যুদ্ধ অভিযান ‘ইকোনমিক ডি...

গিনিতে ময়লার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনা...

বিমানে ল্যাপটপ বিস্ফোরণ, আহত ৫

যুক্তরাষ্ট্রের বিমান পরিষেবা সংস্থা আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝ আকা...

নবায়নযোগ্য জ্বালানি ছাড়া ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্য কঠিন

বাংলাদেশের পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে নবায়নযোগ্...

মহারাষ্ট্রের হাসপাতালে ৩ নবজাতকের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রের অমরাবতীর একটি সরকারি হাসপাতালে আগুন লেগে তিন নবজাতকের মৃত...

নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আদিবাসী তরুণের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল হাসদা (১৯) নামে এক তরুণের মৃ...

জনতা ব্যাংকে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত

সোমবার (২৪ আগস্ট) জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে অ্যাসেট-লায়াবিলিটি ম্য...

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের চলমান কার্যক্রম নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়ে...

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

সিরাজগঞ্জে পরিকল্পনাহীন ৬শ ৩৮ কোটি টাকার প্রকল্প

সিরাজগঞ্জে ৬৩৮ কোটি টাকা ব্যয়ে যমুনা নদী থেকে পুনরুদ্ধার করা জমিতে বাঁধ নির্ম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা