জাতীয়

মেয়েদের ফুটবল ম্যাচে বাধা, ব্যবস্থা নেবে অন্তর্বর্তী সরকার

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুর-জয়পুরহাটে মেয়েদের ফুটবল ম্যাচে বাধাসহ নারীদের বিভিন্ন বিনোদনমূলক কর্মকাণ্ডে বাধা দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এক বিবৃতিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

প্রেস উইং জানিয়েছে, এসব ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে অন্তর্বর্তী সরকার। আবারো ওই ম্যাচ দুটি চালু করতে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে এরই মধ্যে নির্দেশও দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি দেশের কয়েকটি বিনোদনমূলক কর্মকাণ্ডে নারীদের বাধা দেয়ার ঘটনা ঘটেছে। এরমধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য দুটি ঘটনা হলো দিনাজপুর এবং জয়পুরহাটে নারীদের ফুটবল ম্যাচ স্থগিত করা। অন্তর্বর্তী সরকার নারী-পুরুষ দুজনের পূর্ণ অধিকার নিশ্চিতে কাজ চেষ্টা করে যাচ্ছে।

এতে বলা হয়, কেউ নারীদের অধিকার লঙ্ঘন করার মতো ঘটনায় সম্পৃক্ত হলে বা এই ধরনের বেআইনি বিধিনিষেধ আরোপের সঙ্গে যুক্ত হলে দেশের প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

যেকোনো গোষ্ঠীর নাগরিকদের প্রতি বৈষম্য বা নিপীড়নের বিরুদ্ধে সরকার সবসময় কঠোর অবস্থানে রয়েছে বলেও প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

ঢাকায় যেসব এলাকায় আজ বন্ধ থাকবে মার্কেট

ঢাকাতে বসবাসকৃতরা তো বটেই আশেপাশের এলাকাগুলো থেকে কেনাকাটার প্রয়োজনে অনেকেই চ...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা