ছবি: সংগৃহীত
জাতীয়

মদিনায় ফ্লাইট বাড়াচ্ছে বিমান বাংলাদেশ

আমার বাঙলা ডেস্ক

সৌদি আরবের গুরুত্বপূর্ণ গন্তব্য মদিনায় ফ্লাইট বাড়াচ্ছে বিমান বাংলাদেশ এয়ার লাইন্স।

প্রবাসী যাত্রীর পাশাপাশি ওমরাহ যাত্রীদের চাহিদা বাড়ায় ঢাকা-মদিনা-ঢাকা রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এয়ারলাইন্সটি। বিমান জানায়, বর্তমানে এই রুটে সপ্তাহে ৪টি ফ্লাইট পরিচালনা করছে। আগামী ১৯ নভেম্বর থেকে এই রুটে সপ্তাহে ৫টি ফ্লাইট পরিচালনা করবে তারা। অতিরিক্ত ফ্লাইটটি সপ্তাহের মঙ্গলবার পরিচালিত হবে।

২০২৫ সালের ২৯ মার্চ পর্যন্ত চলবে অতিরিক্ত ফ্লাইটটি। এরপর চাহিদা বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে তারা। মদিনা ছাড়াও সৌদি আরবের রিয়াদ, দাম্মাম ও জেদ্দা রুটে ঢাকা থেকে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে বিমান। একই রুটে সৌদি আরবের সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স (সাউদিয়া) সরাসরি ফ্লাইট পরিচালনা করছে।

৬টি অত্যাধুনিক বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারসহ বিমানের বহরে বর্তমানে মোট ২১টি এয়ারক্রাফট রয়েছে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা