সংগৃহিত
জাতীয়

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে ৯ দেশ

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঢাকায় দায়িত্ব পালন করতে ৯ টি দেশ ও ৪ টি আন্তর্জাতিক জোট অনুমতি নিয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) নিয়মিত ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আরও অনেকে এ তালিকায় যুক্ত হতে পারে। এখন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের বিশেষজ্ঞ টিম এবং কমনওয়েলথ, ওআইসি, আরব লীগ, জাপান, চীন, রাশিয়া, ভারত, শ্রীলঙ্কা, জর্জিয়া, মরিশাস, উজবেকিস্তান ও প্যালেস্টাইন পর্যবেক্ষক দল পাঠানো নিশ্চিত করেছে।

সেহেলী সাবরীন বলেন, ইউরোপীয় ইউনিয়নের একটা এক্সপার্ট মিশন বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে। আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত তারা বাংলাদেশে অবস্থান করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ মুখপাত্র আরও জানান, নির্বাচন কমিশন বর্তমানে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছ থেকে অ্যাক্রিডিটেশনের (অনুমতি) জন্য প্রাপ্ত আবেদন পর্যালোচনা করছে। তাদের মধ্যে কতজন বাংলাদেশে আসবেন, তা কমিশন কর্তৃক চূড়ান্ত হলে জানা যাবে।

এছাড়া সম্প্রতি ট্রেনে নাশকতার আগুনে ৪ জনের মারা যাবার ঘটনায় অস্ট্রেলিয়ার হাইকমিশন ও ফ্রান্সের দূতাবাস বিবৃতি দিয়েছে। ঢাকার অন্য কোনো দূতাবাসের এরকম কোনো বক্তব্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের গোচরে আসেনি বলেও জানিয়েছেন তিনি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা