সংগৃহীত
জাতীয়

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের নিরাপত্তা বাহিনী যথেষ্ট প্রস্তুত রয়েছে। তারা যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে, আমরা সেভাবে পুলিশ বাহিনীকে তৈরি করেছি বলেও জানান তিনি।

বুধবার (১৫ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

আ‌মাদের নিরাপত্তা বাহিনী প্রস্তুত রয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‌‌‌ তারা পেশাদার, তারা তাদের কাজটি করছে। আপনারা দেখেছেন ২৮ অক্টোবর চাপাতি দিয়ে কুপিয়ে আনসারকে মারল, পুলিশকে মারল। কিন্তু পুলিশ চরম ধৈর্যের সঙ্গে তা মোকাবিলা করেছে। আমাদের নিরাপত্তা বাহিনী অত্যন্ত দক্ষ। তারা যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে। আমরা সেভাবে পুলিশ বাহিনীকে তৈরি করেছি।

‘নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেলে পুলিশ বাহিনী নির্বাচন কমিশনের অধীনে গিয়ে একটা সুন্দর নির্বাচন জাতিকে উপহার দেবে।’

সন্ধ্যার পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, তফসিল ঘোষণার পরপরই সারা দেশে লাগাতার হরতাল দেওয়া হবে। আপনাদের প্রস্তুতি কেমন— জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল। তারা ১৪, ১৫-তে অগ্নিসন্ত্রাস করেছে। তারা জঙ্গিদের উত্থান ঘটিয়েছিল। ২১ আগস্ট গ্রেনেড দিয়ে আমাদের প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা করেছিল। অনেক কর্মকাণ্ড এখানে হয়েছে, সিরিজ বোমা হামলা হয়েছিল।

‘এ দেশের জনগণ, আমি স্পষ্ট করে বলতে পারি তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কাজেই তারা নির্বাচনে ভরাডুবি খাবে। এ দেশের জনগণ তাদের ভোট দেবে না। সেটা জেনেই তারা এ ধরনের কর্মকাণ্ড করছে। মানে জনগণকে জিম্মি করে কখনো পোড়াচ্ছে, কখনো ভাঙচুর করছে, কখনো আমাদের পুলিশকে হত্যা করছে, কখনো আবার আনসার হত্যা করছে, কখনো-বা প্রধান বিচারপতির বাসায় ঢুকে ভাঙচুর করছে, কখনো হাসপাতালে ভাঙচুর করছে। এসব করছে কারণ তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে। ইলেকশনে তারা তো জিততে পারবে না। সেজন্যই তাদের এ ধরনের অবস্থান।’

দেশে তো গৃহযুদ্ধ লেগে যাবে— একজন সাংবাদিক মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গৃহযুদ্ধের আশঙ্কা নেই। সংখ্যায় যদি ১ আর ৯৯ হয় তাহলে কি গৃহযুদ্ধ লাগে? গৃহযুদ্ধ লাগে ৫০-৫০ হলে। গৃহযুদ্ধ লাগার কোনো সম্ভাবনা নেই।

‘আমরা যেটা বলতে চাই, আওয়ামী লীগ এবং অন্যান্য দল সবাই মনে করে যে জনগণের ম্যান্ডেটটা হলো আসল। ষড়যন্ত্রের মাধ্যমে কিংবা ভাঙচুরের মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া যায়, একটা ঘটনা ঘটানো যায় কিন্তু মানুষের মন জয় করা যায় না।’

মানুষ যখন ঘুরে দাঁড়াবে তখন এ ধরনের প্রসঙ্গ আসবে না বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

কুষ্টিয়ায় অস্ত্রসহ দুই ব্যক্তি আটক

কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন ঝাউদিয়া ইউনিয়নের মাঝপ...

অনলাইনে চাকরির ফাঁদ, বাড়ছে মানবপাচার

তথ্যপ্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে সঙ্গে মানবপাচার চক্রও তাদের কৌশল পাল্টেছ...

বাগেরহাটে  ১১টি চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ৩

বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চোরাই ১১টি গরু উদ্ধার কর...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

লোহিত সাগরেও টোল বসাতে চায় হুথি গোষ্ঠী

লোহিত সাগরের দক্ষিণাংশ দিয়ে যাতায়াতকারী বা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা