জাতীয়

ঢাকায় আনোয়ার ইব্রাহিমের কন্যা নুরুল ইজ্জাহ

নিজস্ব প্রতিবেদক

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কন্যা, রাজনীতিক ও মানবাধিকারকর্মী নুরুল ইজ্জাহ আনোয়ার এক দিনের সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছেন।

শনিবার (২৬ জুলাই) রাতে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

সফরকালে তিনি অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ এবং তরুণ উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র।

সফরের শুরুতে রবিবার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টায় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফা সিদ্দিকীর সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে।

এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘জুলাই বিপ্লব ২০২৪-এর উত্তরাধিকার : বাংলাদেশের পুনর্গঠন’ শীর্ষক এক সম্মেলনে অংশ নেবেন।

সম্মেলনে বক্তারা জুলাই বিপ্লবের সামাজিক ও রাজনৈতিক প্রভাব, গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার নিয়ে আলোচনা করবেন।

সম্মেলন শেষে বিকেলে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবেন, যেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার একটি বৈঠক অনুষ্ঠিত হবে।

এদিকে, সফরের অংশ হিসেবে তিনি জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠকে বসবেন। রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে বৈঠকটি হওয়ার কথা রয়েছে। তবে এ সফরে তিনি অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে দেখা করবেন না বলে নিশ্চিত করেছে একটি সূত্র।

পরে নুরুল ইজ্জাহর লেখক ফরহাদ মজহারের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে তিনি রাত ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

দুই দশক পর আবার কলকাতায় তসলিমা নাসরিন

প্রায় দুই দশক পর আবারও ভারতের কলকাতায় গেছেন বাংলাদ...

জাতিসংঘে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

যুক্তরাষ্ট্রের হামলায় ইরান দুর্বল হয়েছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের চলমান অভিযানের কারণে ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্র...

বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বেপরোয়া গতির মোটরসাইকেলের সঙ্গে বাইসাইকেলের মুখোমুখি সং...

নওগাঁয় কাঁচা মরিচের কেজি ২৫০ টাকা

নওগাঁয় দুই সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে প্রায় ১৫০ টাকা পর...

প্রতিশ্রুতি পূরণে এগিয়ে এমপি মোশাররফ

পটুয়াখালীর কলাপাড়ায় নতুন করে ‘১৩ নম্বর হাজীপুর ইউনিয়ন পরিষদ’ গঠন...

আলজেরিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ২৭

আলজেরিয়ায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা