জাতীয়

ছেলেকে আনতে গিয়ে বাবা আহত, বিধ্বস্ত বিমানের একটি অংশ লাগে বুকে

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে পড়ে সূর্য সময়। শিশুটি স্কুলের ইংরেজি ভার্সনের শিক্ষার্থী। সোমবার (২১ জুলাই) সূর্যর স্কুল ছুটি হওয়ার কথা ছিল বেলা একটায়। তাকে আনতে স্কুলে গিয়েছিলেন বাবা মুকুল হোসেন। তিনি স্কুল প্রাঙ্গণে উপস্থিত থাকাকালে শিক্ষাপ্রতিষ্ঠানটির একটি দোতলা ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। বিমান বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ধরে যায় স্কুল ভবনে। এ ঘটনায় মুকুল আহত হন।

মুকুল বর্তমানে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। তিনি বেসরকারি সংস্থা ব্র্যাকের সিয়েরা লিওনের এরিয়া ম্যানেজার। তাঁর স্ত্রী শারমিন ইসলাম। তিনি মাইলস্টোন কলেজের একই ব্রাঞ্চের জীববিজ্ঞানের প্রভাষক। ঘটনার সময় শারমিন তাঁর কর্মক্ষেত্রে অবস্থান করছিলেন।

হঠাৎ জোরে আওয়াজ করে বিমানটি বিধ্বস্ত হয় বলে জানান শারমিন। তিনি বলেন, বিমানের পাখার একটি অংশ এসে লাগে তাঁর স্বামী মুকুলের বুকে। এখন তাঁর বুকের ক্ষতের চিকিৎসা চলছে। তাঁর অক্সিজেন লেভেল কমে যাওয়ার সমস্যাও আছে।

শারমিন বলেন, ‘আমাদের সন্তানকে নেওয়ার জন্যই আমার স্বামী স্কুলে গিয়েছিল। আমি পাশের ভবনে ক্লাস নিচ্ছিলাম। বিকট আওয়াজ শোনার পর সবাই নিচে নেমে আসি। কিন্তু কেউ ভাবেনি, এটা বিমান দুর্ঘটনা।’

বিমান বিধ্বস্তের পর চারদিকে আগুন ও ধোঁয়া দেখতে পান শারমিন। তিনি খেয়াল করেন, তাঁর ছেলের ক্লাস যে ভবনে, সেখানেই বিমান বিধ্বস্ত হয়েছে। এরপর তিনি স্বামী মুকুলকে খুঁজে পান।

শারমিন বলেন, ‘দুর্ঘটনার পর আমার স্বামীকে আহত অবস্থায় দেখতে পাই। তাঁর বুক থেকে রক্ত ঝরছিল। কিন্তু তখনো সন্তানকে খুঁজে না পাওয়ায় আমরা দিশাহারা ছিলাম। ভবনের মূল ফটকে আগুন থাকায় উদ্ধারকারীরা দুই পাশের গ্রিল কেটে শিক্ষার্থীদের উদ্ধার করা শুরু করেন। অনেককেই ঝলসানো অবস্থায় দেখতে পাই।’

কিছুক্ষণ পর অপরিচিত একটি নম্বর থেকে সন্তান সূর্য ফোন দেয় বলে জানান শারমিন। এই মা বলেন, সূর্য ফোন দিয়ে বলে, সে সুস্থ। বাংলা মিডিয়ামের ভবনে আছে।

একপর্যায়ে শারমিন ছেলেকে উদ্ধার করেন। সে সময় ছেলে সূর্যর চুল পোড়া, ডান হাত কিছুটা আগুনে ঝলসানো ছিল। মা-বাবাকে দেখেই তাঁদের জড়িয়ে ধরে চিৎকার করে সূর্য বলতে থাকে, ‘আমি বেঁচে আছি, তোমরা বেঁচে আছ?’

প্রাথমিক চিকিৎসা নিয়ে সূর্য বাসায় গেছে। এ ঘটনায় পুরো পরিবার বিপর্যস্ত, আতঙ্কগ্রস্ত বলে জানান শারমিন।

বিমানবাহিনীর যুদ্ধবিমানটি বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের নিহত হওয়ার তথ্য জানা গেছে। আহত দেড় শতাধিক। হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা