দের এক ঘণ্টার কর্মবিরতি শেষে
জাতীয়

সচিবালয়ে কর্মচারীদের এক ঘণ্টার কর্মবিরতি শেষে নতুন কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১০টা থেকে এক ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। কর্মবিরতি শেষে আগামী রবি ও সোমবারের জন্য নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

দাবি পূরণ না হওয়া পর্যন্ত সচিবালয়ের কর্মচারীরা প্রতিদিন এক ঘণ্টা কর্মবিরতি পালন করবেন বলে গত বুধবার ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের নেতারা। সে অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এক ঘণ্টার কর্মবিরতি পালন করা হয়।

আজকের কর্মবিরতি শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থিত সচিবালয় কেন্দ্রীয় লাইব্রেরিতে সাংবাদিকদের কাছে নতুন কর্মসূচিসহ পরবর্তী করণীয় সম্পর্কে জানান ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান বাদীউল কবীর ও মুহা. নূরুল ইসলাম এবং কো-মহাসচিব নজরুল ইসলাম।

ঐক্য ফোরামের নেতারা বলেন, আগামী রবি ও সোমবার এক ঘণ্টার কর্মবিরতি পালন করা হবে না। এর পরিবর্তে আগামী রবিবার অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা আলী ইমাম মজুমদার, ফাওজুল কবির খান ও সৈয়দা রিজওয়ানা হাসানের কাছে স্মারকলিপি দেওয়া হবে। আর সোমবার স্মারকলিপি দেওয়া হবে দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের কাছে। মাঠপর্যায়ে সংস্থা ও প্রতিষ্ঠানপ্রধানদের মাধ্যমেও স্মারকলিপি দেওয়া হবে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এখন জাপান সফরে আছেন। প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর ‘ভালো সংবাদ’ পাওয়া যেতে পারে বলে আশা করছেন ঐক্য ফোরামের নেতারা। তাঁদের প্রত্যাশা, ‘ভালো সংবাদ’ নিয়েই তাঁরা ঈদুল আজহা পালন করতে পারবেন।

গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধন করে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া অনুমোদন হয়। এর পর থেকে এই অধ্যাদেশের বিরোধিতা করে আন্দোলনে নামেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা।

আন্দোলনের মধ্যেই গত রবিবার সন্ধ্যায় সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ জারি করে সরকার। এ অধ্যাদেশ বাতিলের দাবিতে গত শনিবার থেকে আন্দোলন করছেন সচিবালয়ের কর্মচারীরা।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সোনারগাঁও থানা পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক ১

আজ ০৫ মার্চ ২০২৬ (বৃহস্পতিবার) রাত আনুমানিক ১০.১৫ ঘটিকায় সোনারগাঁও থানার অফি...

সোনারগাঁও থানা পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক ১

আজ ০৫ মার্চ ২০২৬ (বৃহস্পতিবার) রাত আনুমানিক ১০.১৫ ঘটিকায় সোনারগাঁও থানার অফি...

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে হত্যাকাণ্ড, নিহতের পরিবারের পাশে রেজিনা নাসের

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ঘরগাঁও গ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘা...

ঈদ যাত্রায় সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই : শেখ রবিউল আলম

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন...

সামরিক সংঘাতের মাধ্যমে কোনো সমস্যার সমাধান সম্ভব নয়: নরেন্দ্র মোদি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান প্রাণঘাতী সংঘাতের প্রেক্ষাপটে ভারতের প্রধান...

যুদ্ধ কতদিন চলবে তা নিয়ে কোনো দুশ্চিন্তা করছে না ইরান

যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধ কতদিন চলবে— তা নিয়ে কোনো দুশ্চিন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা