রাজনীতি

৫০ কোটি টাকা ঘুষ অফারকারীর নাম জানতে এমপিকে লীগ্যাল নোটিশ

কুষ্টিয়া প্রতিনিধি 

কুষ্টিয়ায় মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল বন্ধ রাখার জন্য ৫০ কোটি টাকার অফার পেয়েছিলেন কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য আমির হামজা। এরই ধারাবাহিকায় ৫০ কোটি টাকার অফার ব্যক্তিদের নামে প্রকাশের জন্য আজ বুধবার কুষ্টিয়া জজকোর্টের এ্যাডভোকেট আলহাজ¦ মোঃ আব্দুল মজিদের প্যাডে স্বাক্ষরিত একটি লিগ্যাল নোটিশ কুষ্টিয়া সদর উপজেলার সোনাপুর নওয়াপাড়া গ্রামের শফি মোল্লার ছেলে হৃদয় হাসান প্রেরণ করেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।
লিগ্যাল নোটিশে যা উল্লেখ করেন আমার মক্কেল এর পক্ষে অত্র লিগ্যাল নোটিশ দ্বারা আপনাকে অবগত করা যাইতেছে যে, আপনি একজন সংসদ সদস্য এবং ইসলামী বক্তা হইতেছেন। আপনি জানেন যে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশ গঠনের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বর্তমান সরকারের প্রধান মন্ত্রী জনাব তারেক রহমান সন্ত্রাস, চাঁদাবাজ, ঘুষ ও দুর্নীতি মুক্ত সুন্দর বাংলাদেশ গঠনে দৃঢ় প্রতিজ্ঞা বদ্ধ হইয়া নিরলস কাজ করিয়া যাইতেছেন। কিন্তু আপনি নির্বাচনে নির্বাচিত হওয়ার কয়েকদিন পরেই বিভিন্ন স্থানে জনসম্মুখে বিভিন্ন সময়ে বক্তব্য দিয়াছেন যে, “কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ রাখার জন্য মাত্র ৩ দিনে ৫০ কোটি টাকার ঘুষের অফার পেয়েছেন, কিন্তু আপনি তাহা গ্রহণ করেন। নাই, উপরোন্ত আপনি বলেছেন, কুষ্টিয়া লিখে দিলেও আপনাকে আপনার অবস্থান থেকে বদলানো যাবে না"। যাহা গত ইং২৭/০২/২০২৬ খ্রি. তারিখে “দৈনিক যুগান্তর" ও গত ২৮/০২/২০২৬ খ্রি. তারিখে "দৈনিক প্রথম আলো” পত্রিকা সহ সামাজি যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময়য়ে আপনার ছবি সহ আপনার বক্তব্যের অংশ ফলাও ভাবে প্রকাশিত হইয়াছে। এখন প্রশ্ন হলো আইন ও রাষ্ট্রীয় আইনে ঘুষ দাতা ও ঘুষ গ্রহীতা উভয়েই সমান অপরাধী। আপনাকে যাহারা ঘুষ প্রদান করিতে চাহিয়াছেন তাহাদের নাম। প্রকাশ না করে আপনি শুধু ভালো মানুষ সাজার জন্য ৫০ কোটি টাকা ঘুষ গ্রহণ করেন নাই বলিয়া প্রচার করিয়াছেন। ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশ না করা এবং আইনের হাতে তুলে না দেওয়ার অর্থ হইলো আইনের দৃষ্টিতে অপরাধীকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার শামিল। আমার মক্কেল গত ইং ২৭/০৩/২০২৬ খ্রি. তারিখে নিজ বাড়ি হইতে তাহার ব্যবহৃত ফেসবুক আইডি হইতে বিষয়টি দেখিতে পাইয়া দুর্নীতি মুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে আপনার বরাবর অত্র লিগ্যাল নোটিশ প্রদান করিলেন। এমতবস্থায় অত্র লিগ্যাল নোটিশ দ্বারা আপনাকে বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে যে, অত্র নোটিশ প্রাপ্তির ০৭ (সাত) দিনের মধ্যে আপনি, আপনাকে ৫০ কোটি টাকা ঘুষ অফারকারী ব্যক্তিদের নাম অনতিবিলম্বে জনসম্মুখে প্রকাশ করিবেন অথবা অফারকারী ব্যক্তিদেরকে আইনের হাতে তুলে দিয়ে ঘুষ ও দুর্নীতি মুক্ত দেশ গঠনে সহোযোগিতা করিয়া কুষ্টিয়া বাসীকে প্রদত্ত অঙ্গীকার রক্ষায় যথাযথ দায়িত্ব পালনে যথেষ্ট ভূমিকা রাখিবেন।

এ সংক্রান্তে লিগ্যাল নোটিশের মাধ্যমে এ্যাডভোকেট আব্দুল মজিদ বলেন ৫০ কোটি টাকা ঘুষ অফারকারী ব্যক্তিদের নাম অনতিবিলম্বে জনসম্মুখে প্রকাশ করার লক্ষে কুষ্টিয়ার তিন আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাকে আজ ডাকযোগে লিগ্যাল নোটিশ প্রেরণ করা হয়েছে।
এ সংক্রান্তে কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা এমপি কে মুঠো ফোনে কল দিলে তিনি রিসিভ না করা করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সরকার ঋণ ও টাকা ছাপানোর ওপর নির্ভর করে না: খসরু

সরকার ঋণ ও টাকা ছাপানোর ওপর নির্ভর না করে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির মাধ্যমে...

ন্যাটো থেকে বেরিয়ে যাবার ইঙ্গিত ট্রাম্পের

ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার বিষয়টি ‘গুরুত্বের সঙ্গে বিবেচনা...

হামের টিকা রোববার থেকে

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি পদক্ষেপ নিয়েছে সরকার। আগামী রোববার থেক...

ওসির হস্তক্ষেপে সংসার রক্ষা নিঝুমের

ফেনীর দাগনভুঁইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমানের মানবি...

৫০ কোটি টাকা ঘুষ অফারকারীর নাম জানতে এমপিকে লীগ্যাল নোটিশ

কুষ্টিয়ায় মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল বন্ধ রাখার জন্য ৫০ কোটি টাকার অফার পেয়েছ...

দেশে অবৈধভাবে মজুতকৃত জ্বালানি ৪ লাখ লিটার

সারা দেশে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অভিযানে অবৈধভাবে মজুতকৃত ৩ লাখ ৭২ হাজা...

দ্রুত যুদ্ধ বন্ধের আহ্বান চীনের

মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন। আগামী দুই থেকে তিন সপ্...

৫০ কোটি টাকা ঘুষ অফারকারীর নাম জানতে এমপিকে লীগ্যাল নোটিশ

কুষ্টিয়ায় মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল বন্ধ রাখার জন্য ৫০ কোটি টাকার অফার পেয়েছ...

সরকার ঋণ ও টাকা ছাপানোর ওপর নির্ভর করে না: খসরু

সরকার ঋণ ও টাকা ছাপানোর ওপর নির্ভর না করে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির মাধ্যমে...

ন্যাটো থেকে বেরিয়ে যাবার ইঙ্গিত ট্রাম্পের

ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার বিষয়টি ‘গুরুত্বের সঙ্গে বিবেচনা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা