ছবি: সংগৃহীত
রাজনীতি

আজ ভোটার হতে নির্বাচন কমিশনে যাচ্ছেন তারেক রহমান

আমার বাঙলা ডেস্ক

ভোটার হতে আজ নির্বাচন কমিশনে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত ইসি ভবনে দুপুরের দিকে তাঁর পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, তারেক রহমানের ভোটার হিসেবে নিবন্ধিত হতে কোনো ধরনের আইনি বাধা নেই। ভোটার তালিকা আইন অনুযায়ী, যোগ্য যে কোনো নাগরিককে কমিশন প্রয়োজন অনুযায়ী যে কোনো সময় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারে। সে কারণেই তারেক রহমানের এনআইডি ও ভোটার নিবন্ধন প্রক্রিয়াকে নিয়মিত প্রশাসনিক কার্যক্রম হিসেবেই দেখা হচ্ছে।

এর আগে ,সকাল ১১টার দিকে তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ যোদ্ধা ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান। এছাড়া রাজধানীর পঙ্গু হাসপাতালে যাবেন সেখানে জুলাই বিপ্লবে আহত হয়ে চিকিৎসাধীন যোদ্ধাদের শারীরিক অবস্থার খোঁজ নেবেন এবং তাঁদের সঙ্গে সময় কাটাবেন।

তারেক রহমানের নির্বাচন কমিশনে উপস্থিতিকে কেন্দ্র করে আগারগাঁও এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিএনপি জানিয়েছে, একজন নাগরিক হিসেবে সংবিধানস্বীকৃত ভোটাধিকার নিশ্চিত করতেই তিনি ইসিতে যাচ্ছেন। নির্বাচন কমিশন সচিবালয়ও স্পষ্ট করেছে, তারেক রহমানের ক্ষেত্রে সাধারণ ভোটারদের মতোই একই নিয়ম ও পদ্ধতি অনুসরণ করা হবে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীর্ঘদিন পর সচল মনোহরদী বাইপাস

দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল হয়ে পড়েছিল নরসিংদীর মনোহরদী উ...

মগরা নদীর ভাঙনে আতঙ্কে বাগজান স্কুল

নেত্রকোনার মদনে মগরা নদীর তীব্র ভাঙনে নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে পড়েছে বাগজ...

ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে তুরস্ক ছাড়েন ট্রাম্প

চলতি বছরের জুলাইয়ে তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলন শেষে মার্কিন প্রেসিডেন্ট ড...

মার্কিন ভিসা বাতিল, বিপাকে হাজারো আবেদনকারী

হাজার হাজার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ব...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বের অন্যতম বৃহৎ ড...

গাজীপুরে পূবাইলে দম্পতিকে মারধরের অভিযোগ

গাজীপুরের পূবাইলে আবাসিক এলাকায় উচ্চ শব্দে কনটেইনারের বডি...

শুটিংয়ে না খেয়ে থাকতেন জেনা ওর্তেগা

শিশুশিল্পী হিসেবে অভিনয়জীবনের শুরুতে কাজের প্রতি অতিরিক্ত দায়িত্ববোধই অনেক সম...

খালি পেটে গ্যাস্ট্রিকের যন্ত্রণা? এই খাবারগুলো খেলে মিলবে স্বস্তি

দীর্ঘক্ষণ না খেয়ে থাকলেই কি পেটে অস্বস্তি শুরু হয়? কখনো গ...

সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা: জ্বালানি প্রতিমন্ত্রী

আজ সন্ধ্যা থেকে দেশের বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে জানিয়েছেন...

মদনে পাহাড়পুর ব্রিজের এপ্রোচ ধসে যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে দুই ইউনিয়ন

নেত্রকোনার মদন উপজেলা সদরের সঙ্গে দুটি ইউনিয়নের যোগাযোগের একমাত্র মাধ্যম পাহা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা