ছবি: সংগৃহীত
রাজনীতি

কবি নজরুল ছাত্রদল নেতার উদ্যোগে খাবার ও শীতবস্ত্র বিতরণ

আমার বাঙলা ডেস্ক

দেশজুড়ে বাড়ছে শীতের আবাস। শীত যেমন মানবজীবনকে প্রকৃতির কাছে নিয়ে যায়, তেমনি এ সময় বিপাকে পড়ে বস্ত্রহীন ছিন্নমূল মানুষ। সম্প্রতি কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খন্দকার ইমরান সিলেট ভ্রমণে যান। সেখানে গিয়ে ছিন্নমূল শিশুদের শীতের রাতে করুণ পরিস্থিতি দেখে ছাত্রদল নেতা ইমরান তাৎক্ষণিক শীতবস্ত্র বিতরণ করেন। পরে মানসম্মত হোটেলে নিয়ে শিশুদের রাতের খাবার খাওয়ান।

এ সময় তিনি বলেন, “আমাদের সমাজের সকল বিত্তবানদের উচিত নিম্ন আয়ের মানুষদের পাশে দাঁড়ানো। তাদের খোঁজখবর নেওয়া আমাদের দায়িত্বের ভেতর পড়ে।”

আগামীর বাংলাদেশে তারুণ্যের রাজনৈতিক ভাবনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “তরুণদের চোখে আগামীর বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ। যেখানে ভোটাধিকার অবাধ ও সুষ্ঠুভাবে প্রতিষ্ঠিত থাকবে। দুর্নীতি থাকবে না, প্রশাসন হবে জবাবদিহিমূলক। তরুণদের কর্মসংস্থান তৈরি করতে হবে, বৈষম্য দূর করতে হবে। নারী-শিশুদের জন্য নিরাপদ ও মানবিক পরিবেশ থাকবে। কূটনীতিতে থাকবে ভারসাম্য ও মর্যাদাপূর্ণ অবস্থান।”

তিনি আরও বলেন, “১৯৬৯-এর গণঅভ্যুত্থান, ১৯৯০-এর গণআন্দোলন এবং সর্বশেষ ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থান—এই ধারাবাহিকতা আমাদের শেখায়, জনগণ যখন ঐক্যবদ্ধ হয় তখন কোনো স্বৈরাচারই টিকতে পারে না। বেগম খালেদা জিয়ার সংগ্রামী নেতৃত্ব এবং তারেক রহমানের আধুনিক রাজনৈতিক দর্শন আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করছে। আজ তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ মানেই—একটি গণতান্ত্রিক, নিরাপদ, সুশাসিত ও সমৃদ্ধ বাংলাদেশ। সেই বাংলাদেশ যেখানে আর কোনো স্বৈরশাসনের জায়গা থাকবে না, থাকবে কেবল জনগণের শাসন এবং জনবান্ধব নেতৃত্ব।”


আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লামায় পাহাড় ধসে শিশুসহ নিহত ৫, আহত ইউপি সদস্য

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় পাহাড় ধসে ১ শিশুসহ দুই পরিবার...

পাহাড়ে ধসে পড়ার আশঙ্কায় চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজের ভবন

পার্বত্য জেলার বান্দরবানের লামায় উপজেলা আজিজ নগরে টানা চার দিনের প্রব...

পুরাতন ব্রহ্মপুত্রে সেতু নেই, দ্রুত সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর

নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের, দৌলতপুর গ্রাম এবং গাজীপুরের কাপাস...

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় খাবার সরবরাহের কাজ কর...

১০ স্টেশনে বিপৎসীমা ছাড়িয়েছে নদীর পানি, ঝুঁকিতে সিলেট-চট্টগ্রাম

সক্রিয় মৌসুমি বায়ু এবং উজানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর-...

বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক আ...

জনস্বাস্থ্য উন্নয়নে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব: স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত...

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ অব্যাহত: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার বহুমুখী পদক্ষেপ বাস্তবায়ন করছে বলে...

দাপ্তরিক শৃঙ্খলা নিশ্চিত করতে মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা জারি

দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং চলমান আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে...

মেট্রোরেলের কমলাপুর অংশ নিয়ে অনিশ্চয়তা

রাজধানীর ব্যস্ততম এলাকা মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণ প্রক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা