সারাদেশ

পাহাড়ে ধসে পড়ার আশঙ্কায় চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজের ভবন

লামা (বান্দরবান) প্রতিনিধি:


পার্বত্য জেলার বান্দরবানের লামায় উপজেলা আজিজ নগরে টানা চার দিনের প্রবল বর্ষণের ফলে আজিজ নগর চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজের বাউন্ডারী ওয়ালসহ মাটি ধসে পড়েছে। এ বর্ষণ অব্যাহত থাকলে এবার যে কোন মুহূর্তে চারতলা বিশিষ্ট কলেজের একাডেমিক ভবনটিও ধসে পড়ার শতভাগ আশঙ্কা রয়েছে। এতে কলেজ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। কলেজ ভবনটি রক্ষায় দ্রুত নিরাপত্তা ওয়াল নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বান্দরবান জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন কলেজ কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (০৯ জুলাই) সকালে কলেজ সূত্র জানায়, গত পাঁচদিন থেকে মুষলধারে প্রবল বর্ষণ শুরু হয়। এ বর্ষণ টানা পাঁচদিন বৃষ্টি এক পর্যায়ে বুধবার দুপুর ২টার দিকে অতিবৃষ্টির হলে আচমকা কলেজের উত্তর পাশের ২৫ ফুট বাউন্ডারী ওয়ালসহ মাটি ধসে ৫০ ফুট নিচে পড়ে যায়। এ সময় শিক্ষার্থীদের পরীক্ষা চলছিল। ভবনটির ধসে যাওয়া অংশের নিচে বেশ কয়েকটি বসতঘরও রয়েছে। উল্লেখ্য এ বিদ্যালয় ও কলেজে প্রায় ৫০০ শিক্ষাথী অধ্যয়নরত। ২০২০-২০২১ অর্থ বছরে ফ্যাসিলিটি ডিপার্টমেন্ট কর্তৃক কোটি টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়। ছাত্র অভিবাবক মো. ইলিয়াছ ও বেলাল হোসেন বলেন, কলেজের একাডেমিক ভবনের পাশের বাউন্ডারীসহ মাটি ধসের পর সন্তানকে স্কুলে পাঠাতে ভয় পাচ্ছি। দ্রুত গাইড ওয়াল নির্মাণ না করলে যেকোনো সময় বড় বিপর্যয় ঘটতে পারে।

আজিজ নগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক হোসেন জানান, কলেজ ভবনের পাশ থেকে মাটি ধসে পড়ার কারণে এখন পুরো চার তলা ভবনটিই ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে ভবনটি যে কোন সময ধসে পড়তে পারে। এতে প্রাণহানির আশঙ্কা রয়েছে।এ বিষয়ে চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজ’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হানিফ বলেন, যখন কলেজ পেছনের ওয়ালসহ মাটি ধসে পড়েছিল, তখন শিক্ষার্থীদের পরীক্ষা চলছিল। ভাগ্য ভালো ভবন ধসে পড়েনি। আর দুই হাত মাটি ধসে গেলে ভবনও ধসে পড়ত। তিনি আরও বলেন, ঘটনার পরপর বিষয়টি বান্দরবান জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে অবগত করেছি। ভবন রক্ষায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে, অতি বৃষ্টি হলে যে কোন মুহূর্তে পুরো ভবন ধসে পড়তে পারে। তাই ভবন রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রসাশনিক সহযোগীতা কামনা কামনা করছেন বলে জানান তিনি।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তারেক রহমানের ভারত সফর নিয়ে যা জানাল দিল্লি

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধ...

প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল নবম শ্রেণির শিক্ষার্থী

নরসিংদীর মনোহরদী উপজেলায় উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে বাল্যবিবাহের...

জাতীয় নিকাহ নিবন্ধক ঐক্যজোটের চট্রগ্রাম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশ কাজী সমিতি, মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল...

যৌন ব্যবসার অভিযোগে বাংলাদেশিসহ আটক ২৬

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিদেশি নারীদের মাধ্যমে পরিচালিত কথিত যৌন ব্য...

নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের স্মৃতিসৌধে শ্রদ্ধা

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জা...

প্রাথমিক শিক্ষায় আসছে নতুন নীতিমালা

প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা আরও কার্...

গুদামের দরজা ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকেরা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার সংকটকে কেন্দ্র করে এক ডিলারের গুদামের দরজা ভেঙ...

হামের উপসর্গে ৩ মৃত্যু, ভর্তি ১২২৮

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

মিরপুরে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

রাজধানীর মিরপুরে পুলিশের চেকপোস্টে থামার সংকেত অমান্য করে পালানোর সময় বিদেশি...

নবায়নযোগ্য জ্বালানি ছাড়া ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্য কঠিন

বাংলাদেশের পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে নবায়নযোগ্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা