ছবি: সংগৃহীত
সারাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে একটি মাদরাসায় পাহাড়ধসের ঘটনায় নিহতের প্রকৃত সংখ্যা নিয়ে দেখা দিয়েছে তথ্যবিভ্রাট। সংশ্লিষ্ট দপ্তরগুলোর তথ্যের মধ্যে সমন্বয়হীনতার কারণে প্রাণহানির সংখ্যা নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি।

বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি এবং ৫ জন শিক্ষার্থীর মৃত্যুর তথ্য উল্লেখ করে গণমাধ্যমে একটি বিজ্ঞপ্তি পাঠায় ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জ কার্যালয়।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, নিহতরা হলেন— ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লক-১১-এর বাসিন্দা হাসিম উল্লাহর মেয়ে রাশেদা বেগম (১৩), এফ-১ ব্লকের আবদুস শুকুরের মেয়ে উম্মে নেজাতুল (১৩), ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আবদুস শুক্কুরের মেয়ে উম্মে সালমা (১২), ব্লক-৮-এর মোহাম্মদ ইলিয়াছের মেয়ে উমাইচা বিবি (১৩) এবং শামসুল আলমের মেয়ে শাহিদা (১৩)।
ক্যাম্প ইনচার্জ (উপসচিব) মোহাম্মদ আবদুর রউফ স্বাক্ষরিত ঐ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে ক্যাম্পের এ৩ ব্লকে মসজিদুল কুবা নারী মাদরাসা ও হেফজখানায় পাহাড়ধসের ঘটনায় ঘটনাস্থলে একজন মারা যায় ও হাসপাতালে নেওয়ার পর ৪ জনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিকেল সাড়ে ৫টার দিকে উদ্ধার কাজ সম্পূর্ণ শেষ হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং এ ঘটনায় আহত হয়ে বর্তমানে ৬ শিক্ষার্থী ক্যাম্পের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ও ২ জনকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার ঘটনার পর পরই বিকেল সাড়ে ৫টায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান ঢাকা পোস্টসহ অন্যান্য গণমাধ্যমে ৮ জনের মৃতের তথ্য দিয়েছিলেন, যার অডিও ক্লিপও বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে।

তথ্যবিভ্রাট প্রসঙ্গে তিনি বলেন, ঘটনার পরপরই বিষয়টি ক্ল্যারিফাই করা যায়নি, তাই ৮ জনের মৃত্যুর সংখ্যা বলা হয়েছে। মৃতের সংখ্যা যেটাই হোক এখন পর্যন্ত মৃত ৫ জনের পরিচয় পাওয়া গেছে এবং এ তথ্যই নিশ্চিত হওয়ার পর ৫নং রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জ কার্যালয় থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

স্থানীয় ও প্রশাসন সূত্র বলছে, ওই মাদরাসায় অন্তত ৫০ জন শিক্ষার্থী ছিলেন। অধিকাংশ বেরিয়ে গেলেও মাদরাসার পাহাড় লাগোয়া কক্ষে হঠাৎ পাহাড়ের মাটি এসে পড়লে শিক্ষার্থীরা আটকা পড়েন এবং এ ঘটনা ঘটে।

ক্যাম্প-৫ এর বাসিন্দা মৌলভি ইউনুস বলেন, মাদরাসা ছুটি হওয়ার বাকি ছিল আর কয়েক মিনিট, এর মধ্যেই দুর্ঘটনাটি ঘটে যায়। মাটি ভরাট করে মাদরাসাটি নির্মাণ করা হয়েছিল।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ আবদুল হান্নান বৃহস্পতিবার সকালে বলেন, গত রোববার থেকে বুধবার রাত পর্যন্ত জেলায় সাড়ে ৫শ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং বর্তমানে সমুদ্রবন্দরে ৩নং স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তারেক রহমানের ভারত সফর নিয়ে যা জানাল দিল্লি

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধ...

প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল নবম শ্রেণির শিক্ষার্থী

নরসিংদীর মনোহরদী উপজেলায় উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে বাল্যবিবাহের...

জাতীয় নিকাহ নিবন্ধক ঐক্যজোটের চট্রগ্রাম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশ কাজী সমিতি, মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল...

যৌন ব্যবসার অভিযোগে বাংলাদেশিসহ আটক ২৬

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিদেশি নারীদের মাধ্যমে পরিচালিত কথিত যৌন ব্য...

নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের স্মৃতিসৌধে শ্রদ্ধা

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জা...

প্রাথমিক শিক্ষায় আসছে নতুন নীতিমালা

প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা আরও কার্...

গুদামের দরজা ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকেরা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার সংকটকে কেন্দ্র করে এক ডিলারের গুদামের দরজা ভেঙ...

হামের উপসর্গে ৩ মৃত্যু, ভর্তি ১২২৮

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

মিরপুরে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

রাজধানীর মিরপুরে পুলিশের চেকপোস্টে থামার সংকেত অমান্য করে পালানোর সময় বিদেশি...

নবায়নযোগ্য জ্বালানি ছাড়া ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্য কঠিন

বাংলাদেশের পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে নবায়নযোগ্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা