রাজনীতি

নিরপেক্ষতা হারানো উপদেষ্টাদের অবিলম্বে বাদ দিতে হবে

আমার বাঙলা ডেস্ক

"ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও টেকসই গণতন্ত্র" শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন নিরপেক্ষতা হারানো উপদেষ্টাদের অবিলম্বে উপদেষ্টা পরিষদ থেকে বাদ দিতে হবে।

গতকাল জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন হলে ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন অনেক উপদেষ্টা ইতিমধ্যে তাদের নিরপেক্ষতা হারিয়েছেন। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুস কে উদ্দেশ্য করে তিনি বলেন যারা নিরপেক্ষতা হারিয়েছে অবিলম্বে তাদের বাদ দিয়ে দ্রুত অন্তর্বর্তী সরকারের আদলে উপদেষ্টা পরিষ পুনর্গঠন করে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব রুটিন মাফিক কাজ করা এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা।
তিনি বলেন একটি দল দেশেকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বাংলাদেশের সর্ববৃহৎ এবং জনপ্রিয় দল বিএনপি অরাজকতা চায়না। যুগপথ আন্দোলনে অংশগ্রহণকারী ৪২ টি দল মিলে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে যে ৩১ দফা কর্মসূচি তৈরি করা হয়েছে, আমরা ক্ষমতায় গেলে সেগুলো বাস্তবায়ন করা হবে, পাশাপাশি জাতীয় ঐক্যমত্র কমিশন এবং রাজনৈতিক দলসমূহ মিলিয়ে জাতীয় জুলাই সনদ তৈরি করা হয়েছে সেটিও বাস্তবায়ন করা হবে।
সভাপতি তার বক্তব্যে বলেন দেশকে নিয়ে আওয়ামী লীগ গভীর ষড়যন্ত্র করছে, শেখ হাসিনা পুত্র জয় আন্তর্জাতিক মিডিয়াতে জুলাই গণঅভ্যুন্থানে ৮০০লোক হত্যার কথা স্বীকার করেছে। নির্বাচনে অংশ গ্রহনের সুযোগ পেলেতারা ক্ষমা চাওয়ার কথা বলেছে। এমন ধৃষ্টতা পূর্ণ বক্তব্যের নিন্দা জানানোর ভাষা নেই।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার,বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি এডভোকেট হাসনাত কাইয়ুম,জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর মাহবুবুর রহমান,ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব ডক্টর আবু ইউসুফ সেলিম জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী মোহাম্মদ নাহিদ, বাসায় বাংলাদেশ পিপলস পার্টির সাবেক মহাসচিব জনশক্তি পার্টিতে সদ্য যোগদানকারী বিলকিস খন্দকার, ভাসানী জনশক্তি পার্টির প্রেসিডেন্ট সদস্য এডভোকেট মোহাম্মদ আলী, প্রেসিডিয়াম সদস্য বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠানের মাঝখানে বাংলাদেশ পিপলস পার্টির সাবেক মহাসচিব অন্ধকারের নেতৃত্বে ৮ জন প্রেসিডেন্ট সদস্য প্রায় ৪০জন কেন্দ্রীয় নেতা ভাসানী শক্তি পার্টির চেয়ারম্যানের হাতে ফুলের তোড়া দিয়ে যোগদান করেন।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা