সংগৃহীত
আন্তর্জাতিক

শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রমকে কীভাবে দেখছেন বিক্রম মিশ্রি?

আমার বাঙলা ডেস্ক

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি সম্প্রতি বাংলাদেশে এসেছিলেন। দেশে ফিরে ঢাকা সফর নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিকে ব্রিফ করেছেন তিনি। ওই ব্রিফ্রিংয়ে ভারতে বসে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রমের বিষয়ে কথা বলেন বিক্রম মিশ্রি।

বিক্রম মিশ্রি বলেন, শেখ হাসিনা রাজনৈতিক মন্তব্যের জন্য ব্যক্তিগত যোগাযোগমাধ্যম ব্যবহার করছেন। ভারত সরকার তাকে কোনো প্ল্যাটফর্ম বা সুযোগ দেয়নি যা দিয়ে তিনি ভারতীয় ভূখণ্ডে বসে তার রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যেতে পারেন। তৃতীয় কোনো দেশে হস্তক্ষেপ এড়াতে এটি ভারতের ঐতিহ্যগত চর্চা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে বিক্রম মিশ্রি জানান, শেখ হাসিনার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনাকে ভারত সমর্থন করে না। দুই দেশের মধ্যকার সম্পর্কের মধ্যে এটি একটি ছোট প্রতিবন্ধক হিসেবে রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো একক রাজনৈতিক দল বা সরকারের সঙ্গে সীমাবদ্ধ নয়। বাংলাদেশের জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সম্পর্কের বিষয়টি বিবেচনা করে ভারত।

এর আগে ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, নয়াদিল্লির সংসদ ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ে আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে এ ব্রিফিং চলে। এতে দেশটির ২১ থেকে ২২ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিফ্রিংয়ের সময় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির কাছে ভারতের কয়েক সংসদ সদস্য জানতে চেয়েছেন, শেখ হাসিনা কোন মর্যাদায় ভারতে অবস্থান করছেন। এ সময় উপস্থিত সংসদ সদস্যরা প্রশ্নবাণে জর্জরিত করেছেন বিক্রম মিশ্রিকে।

বিক্রম মিশ্রির সঙ্গে ব্রিফিং শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন দেশটির বিরোধী দল কংগ্রেসের নেতা ও সংসদের পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটির প্রধান শশী থারুর। তিনি জানান, ব্রিফিংয়ের সময় সচিবের কাছে অনেক বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। বাংলাদেশের বিষয়ে আমাদের চমৎকার ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সফরের বিষয়ে তিনি আমাদের একেবারে পুঙ্খানুপুঙ্খ ব্রিফ করেছেন। কিন্তু আমি এই বিষয়ে বিস্তারিত বলতে পারব না।

তিনি জানান, আমরা যেকোনো ক্ষেত্রে এই ধরনের বিষয়ে সংসদে রিপোর্ট করি। কারণ এটি একটি সংসদীয় কমিটির আনুষ্ঠানিক বিষয়; যার জন্য প্রতিবেদন প্রয়োজন। আপাতত আমাদের আলোচনা চলতে থাকবে।

প্রসঙ্গত, প্রতিবেশি দুই দেশ বাংলাদেশ ও ভারতের সম্পর্কের টানাপোড়ন যাচ্ছে। গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। ভারতের অনেক মানুষ ও দেশটির অনেক গণমাধ্যম বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে এখন সোচ্চার। অন্যদিকে ভারতে বসে শেখ হাসিনার নানা রাজনৈতিক বক্তব্য ভালোভাবে নিচ্ছে না বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার। এমন টানাপোড়নের মাঝেই সম্প্রতি ইসকানের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়। এতে করে দুদেশের সম্পর্কে তিক্ততা বাড়ে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীর্ঘদিন পর সচল মনোহরদী বাইপাস

দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল হয়ে পড়েছিল নরসিংদীর মনোহরদী উ...

ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে তুরস্ক ছাড়েন ট্রাম্প

চলতি বছরের জুলাইয়ে তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলন শেষে মার্কিন প্রেসিডেন্ট ড...

মগরা নদীর ভাঙনে আতঙ্কে বাগজান স্কুল

নেত্রকোনার মদনে মগরা নদীর তীব্র ভাঙনে নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে পড়েছে বাগজ...

মার্কিন ভিসা বাতিল, বিপাকে হাজারো আবেদনকারী

হাজার হাজার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ব...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বের অন্যতম বৃহৎ ড...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

ধামরাইয়ে রাইস মিল-মিষ্টির দোকানে জরিমানা

ঢাকার ধামরাইয়ে সরকারি নির্দেশনা অমান্য করে প্লাস্টিকের বস্তা ব্যবহার এবং অস্ব...

সব সরকারি দপ্তরে জরুরি পরিপত্র

সরকারি দপ্তরগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বৃদ্ধির নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ।...

চাঁপাইনবাবগঞ্জে তিন নদীর পানি বাড়ছে

চাঁপাইনবাবগঞ্জের পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীতে পানির উচ্চতা বাড়ছে। গত ২৪ ঘ...

মা-ছেলের একসঙ্গে জিপিএ-৫

ছেলের সঙ্গে একই বছরে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে মা ও ছেলে দুজনই জিপিএ-৫ পেয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা