সংগৃহিত
আন্তর্জাতিক

ফিলিস্তিন’র স্বীকৃতি হামাসের পুরস্কার নয়

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর পররাষ্ট্রনীতির প্রধান জোসেপ বোরেল বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া মানে হামাসের জন্য উপহার নয়।

শুক্রবার (২৪ মে) এ কথা বলেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জোসেপ বোরেল বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া মানে হামাসের জন্য উপহার নয়, বরং এর বিপরীত কিছু। হামাস ফিলিস্তিনি কর্তৃপক্ষ না হয়েও ইসরায়েলি হামলা মোকাবিলা করছে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে এবং অর্থায়ন করেছে ইইউ। বোরেল বলেন, যখনই কেউ ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন, তখনই ইহুদি-বিরোধী আক্রমণের শিকার হয়েছেন তিনি।

আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন বুধবার বলেছে, ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে ২৮ মে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে তারা। এ ছাড়া এক দশক আগে থেমে যাওয়া শান্তি আলোচনা পুনরুদ্ধার করবে এই দেশগুলো।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা