সংগৃহিত
আন্তর্জাতিক
ভারতে গ্রেপ্তার এক

মুসলিমদের গায়ে জোরপূর্বক হোলির রঙ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশে এক পুরুষ ও দুই মুসলিম নারীর গায়ে জোরপূর্বক হোলির রঙ মেখে দেওয়ায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া এই ঘটনায় জড়িত থাকা আরও তিন কিশোরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ পদক্ষেপ নেয় বলে রোববার (২৪ মার্চ) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, মোটসাইকেল আরোহী এক পুরুষ ও দুই নারীকে ঘিরে রেখেছে কিছু বখাটে কিশোর। তারা এক নারীর গায়ে পাইপ দিয়ে রঙ ছিটাতে থাকে। ওই সময় ওই নারী এর প্রতিবাদ করেন। কিন্তু তা সত্ত্বেও বখাটেরা তাদের জ্বালাতন অব্যাহত রাখে। এরপর বালতি দিয়ে ওই নারীর গায়ে আরও রঙ ঢেলে দেওয়া হয়। এরপর অপর নারী ও পুরুষের মুখে জোর করে তারা রঙ মেখে দেয়।

হেনস্তার স্বীকার হওয়া নারী যখন প্রতিবাদ করছিলেন তখন বখাটেদের মধ্যে থেকে একজন বলে ওঠে,“এটি ৭০ বছরের ঐতিহ্য।” একটা পর্যায়ে ওই তিন মুসলিমকে ছেড়ে দিলে যখন তারা মোটরসাইকেলে করে চলে যাচ্ছিলেন তখন পেছন থেকে ধর্মীয় স্লোগান দিতে থাকে ওই বখাটেরা।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিজনর পুলিশ প্রধান নিরাজ কুমার জাদাউন স্থানীয় পুলিশকে এ ঘটনায় কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

প্রাথমিক তদন্তে পুলিশ খুঁজে পায় ঘটনাটি ঘটেছে ধামপুর থানার কাছে। এরপর ভিডিওটি যাচাই-বাছাই করে অভিযুক্তদের শনাক্ত করা হয়।

পুলিশ পরবর্তীতে সতর্কতা দিয়েছে, হোলি উৎসবে যারা জোর করে অন্য কারও গায়ে রঙ মেখে দেখে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: এনডিটিভি

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা