সংগৃহীত
আন্তর্জাতিক

১৫ লাখ অভিবাসী নেবে কানাডা

আন্তর্জাতিক ডেস্ক: তীব্র শ্রমিক সংকট মোকাবিলায় আগামী তিন বছরে ১৫ লাখ অভিবাসী নেবে কানাডা সরকার।

মঙ্গলবার (৭ নভেম্বর) কানাডার অভিবাসনমন্ত্রী শন ফ্রেজার আগামী ৩ বছরে কত সংখ্যক অভিবাসী নেওয়া হবে তা নিশ্চিত করেন।

জানা যায়, চলতি বছরের লক্ষ্যমাত্রা পূরণে কানাডা তার বর্তমান অভিবাসন নীতি অপরিবর্তিত রাখবে। তবে ২০২৪ সালে ওই নীতিতে পরিবর্তন আনা হবে ও ২০২৬ সাল পর্যন্ত তা বহাল থাকবে।

বর্তমান অভিবাসন পরিকল্পনা অনুযায়ী, চলতি বছর ৪ লাখ ৬৫ হাজার অভিবাসী নেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে কানাডার। তবে আগামী বছর নতুন করে ৪ লাখ ৮৫ হাজার অভিবাসী নেবে তারা। আর পরবর্তী দুই বছরে ৫ লাখ করে মোট ১০ লাখ অভিবাসী নেবে কানাডা।

কানাডার অভিবাসন বিষয়ক সরকারি ওয়েবসাইট ‘ইমিগ্রেশন ডট সিএ জানায়, ২০২৪ সালে অর্থনৈতিক শ্রেণীর অধীনে প্রায় ২ লাখ ৮১ হাজার ১৩৫ জন অভিবাসী নেবে দেশটি। আর পরবর্তী দুই বছরে এই ক্যাটাগরিতে নেওয়া অভিবাসীর সংখ্যা ৩ লাখ ১ হাজার ২৫০ জনে উন্নীত হবে।

আগামী ২০২৪ সালে পারিবারিক শ্রেণীতে ১ লাখ ১৪ হাজার অভিবাসী নেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছে কানাডা, যা বার্ষিক লক্ষ্যমাত্রার ২৪ শতাংশ। ২০২৫ ও ২০২৬ সালে এই সংখ্যা ২ লাখ ৩৬ হাজারে পৌঁছবে (প্রতি বছর ১ লাখ ১৮ হাজার)।

অপরদিকে, শরণার্থী ও সুরক্ষিত ব্যক্তি ক্যাটাগরিতে চলতি বছর ৭৬ হাজার ৩০৫ জন শরণার্থী নিচ্ছে কানাডা। ২০২৪ সালে এই ক্যাটাগরিতে ৭৬ হাজার ১১৫ জন শরণার্থী নেওয়া হবে। আর পরবর্তী দুই বছরে ১ লাখ ৪৫ হাজার ৫০০ জন শরণার্থী নেবে অটোয়া (প্রতি বছর ৭২ হাজার ৭৫০ জন)।

আবার, ২০২৪ সালে মানবিক ক্যাটাগরিতে ১৩ হাজার ৭৫০ জন অভিবাসী নেবে কানাডা। আর ২০২৫ ও ২০২৬ সালে এই ক্যাটাগরিতে অভিবাসন অনুমোদনের সংখ্যা ১৬ লাভ করা হবে (প্রতিবছর ৮ হাজার)।

নতুন লেভেল প্ল্যানে এক্সপ্রেস এন্ট্রি ও পিএনপি লক্ষ্যমাত্রাও বৃদ্ধি করবে কানাডা সরকার। ২০২৪ সালে এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে ১ লাখ ১০ হাজার ৭৭০ জনকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেবে দেশটির ফেডারেল সরকার। ২০২৫-২০২৬ সালে এই সংখ্যা বছরপ্রতি ১ লাখ ১৭ হাজার ৫০০ জনে উন্নীত করা হবে।

এদিকে, প্রাদেশিকভাবে (পিএনপি) ২০২৪ সালের জন্য কানাডার লক্ষ্যমাত্রা হলো ১ লাখ ১০ হাজার। তবে ২০২৫-২০২৬ সালে এই ক্যাটাগরিতে প্রতি বছর ১ লাখ ২০ হাজার অভিবাসী কানাডায় স্থায়ী হওয়ার সুযোগ পাবে।

অপরদিকে, ২০২৪ সালে স্বামী-স্ত্রী, পার্টনার ও সন্তানের জন্য স্পন্সরশিপ প্রোগ্রামে ৮২ হাজার অভিবাসী নেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছে কানাডা। আর ২০২৫-২০২৬ সালে এই ক্যাটাগরিতে প্রতি বছর ৮৪ হাজার জন্য অভিবাসন নেবে উত্তর আমেরিকার এ দেশ।

আবার বাবা-মা, দাদা-দাদির জন্য পিজিপি প্রোগ্রামের আওতায় ২০২৪ সালের মধ্যে ৩২ হাজার অভিবাসী নেবে কানাডা। পরবর্তী দুই বছরেও এই সংখ্যা অপরিবর্তিত থাকবে।

শনিবার (৪ অক্টোবর) কানাডার ফেডারেল সিস্টেমের বাইরে থাকা কুইবেক প্রদেশও অভিবাসন পরিকল্পনা ঘোষণা করেছে। ফরাসি ভাষা অধ্যুষিত এ প্রদেশ ২০২৪-২৫ সালের মধ্যে তারা ১ লাখ অভিবাসী নেবে। কুইবেক কানাডার একমাত্র প্রদেশ, যাদের এককভাবে স্থায়ী অভিবাসী নেওয়ার ক্ষমতা রয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা