আন্তর্জাতিক

ঢাকা ফিরছেন শহিদুল আলম!

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলম ইসরাইলি কর্তৃপক্ষের হাতে আটক হওয়ার পর মুক্তির পর আগামীকাল শনিবার ভোরে ঢাকায় পৌঁছাবেন। ফিলিস্তিন সংহতি অভিযানে যোগ দেওয়ায় তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, শহিদুল আলমকে বহনকারী বিমানটি শনিবার ভোর ৪টা ৫৫ মিনিটে ঢাকায় অবতরণ করার কথা রয়েছে।

এর আগে শুক্রবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে শহিদুল আলম তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইস্তাম্বুলে পৌঁছান। সেখানে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান তাকে স্বাগত জানান। তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আমানুর রহমান জানিয়েছেন, শহিদুল আলমের ইস্তাম্বুল থেকে ঢাকার ফেরার ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ছাড়ার কথা রয়েছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শহিদুল আলমের মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তনে সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ইসরাইলি কর্তৃপক্ষ শহিদুল আলমকে আটক করার পরপরই বাংলাদেশ সরকার জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত দূতাবাসগুলোকে সংশ্লিষ্ট দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে তার মুক্তির জন্য দ্রুত কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিল।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ

পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা পর্যায়ের সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও ঐক্য...

তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছ...

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ

লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে পদত্যাগের ঘোষণা দি...

জাতীয় দলে ফিরতে সাকিবকে যে শর্ত দিল বিসিবি

পাকিস্তান সিরিজের আগেই বিসিবি জানিয়েছিল, সাকিব আল হাসানের জন্য বাংলাদেশের দরজ...

লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

লেবাননে ইসরাইলি হামলায় বাংলাদেশি এক নারীর মৃত্যুর ঘটনার নিন্দা জানিয়েছে ঢাকা।...

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্...

সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের...

ইরানের বিরুদ্ধে ইসরায়েলের অভিযান শেষ হয়নি: নেতানিয়াহু

ইরানের বিরুদ্ধে অভিযান ‘এখনও শেষ হয়নি’ বলেও ইঙ্গিত দিয়েছেন ইসরা...

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন

জুলাই আন্দোলনের সময়ের আশরাফুল হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চ...

চ্যাম্পিয়নস লিগে কেন এমন দিশাহারা হয়ে যায় বার্সেলোনা

লা লিগায় তারা রীতিমতো শাসন করছে। লিগে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা এবারও শির...

লাইফস্টাইল
বিনোদন
খেলা