ছবি-সংগৃহীত
পরিবেশ

অধ্যাপক কাজী কামরুজ্জামান আবারও এ-প্যাড’র চেয়ারম্যান নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক: আবারও এশিয়া প্যাসিফিক অ্যালায়েন্স ফর ডিজাস্টার ম্যানেজম্যান্ট এর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অধ্যাপক কাজী কামরুজ্জামান।

গত ৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত এ-প্যাড এর বার্ষিক সমাবেশে দুর্যোগ ঝুঁকি নিরসনে অসামান্য অবদানের জন্য কাজী কামরুজ্জামানকে আগামী ৩ বছরের জন্য এ-প্যাড-এর চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এ-প্যাড বোর্ড সদস্যদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে অধ্যাপক কাজী কামরুজ্জামান দুর্যোগ ঝুঁকি নিরসনে একইভাবে কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ডিসিএইচ ট্রাস্ট ও সিআইএস-এর চেয়ারম্যান অধ্যাপক কাজী কামরুজ্জামান ২০২১ সালে প্রথমবাররে মতো এ-প্যাড এর চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি দায়িত্ব গ্রহণ করার পর এ-প্যাড সদস্য দেশগুলোর মধ্যে সমন্বয় করে বিগত দুই বছর ধরে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় অসামান্য অবদান রেখেছেন।

উল্লেখ্য, এশিয়া প্যাসিফিক অ্যালায়েন্স ফর ডিজাস্টার ম্যানেজম্যান্ট (এ-প্যাড) একটি আন্তর্জাতিক ডিজাস্টার এবং অ্যালায়েন্স যা এশিয়া প্যাসিফিক অঞ্চলে সরকারি, বেসরকারি কোম্পানি এবং এনজিওগুলির মধ্যে সহযোগিতা এবং বোঝাপড়ার সুবিধার্থে কাজ করে। কমিউনিটি ইনশিয়েটিভ সোসাইটি যা এ-প্যাড বাংলাদেশ নামে উক্ত প্ল্যাটর্ফমের একটি গুরুত্বর্পূণ সদস্য।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা