ছবি: পরিচালক
বিনোদন

ফরিদুল হাসানের ‘হাউজ হাজবেন্ড’ 

পারিবারিক ও কমেডি ঘরানার গল্পে জনপ্রিয় নির্মাতা ফরিদুল হাসান একঝাঁক তারকা নিয়ে নির্মাণ করেছেন দীর্ঘ ধারাবাহিক নাটক ‘হাউজ হাজবেন্ড’। পরিবারের বিভিন্ন টালবাহানা নিয়ে ধারাবাহিকটির গল্প। আজ (রোববার, ১০ নভেম্বর) থেকে ধারাবাহিকটির প্রচার শুরু। প্রতি রোব ও সোমবার রাত ৮টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় ধারাবাহিকটি প্রচার হবে। মাহফুজ খানের গল্পে এর চিত্রনাট্য করেছেন নাজ নাজমা।

ধারাবাহিকের গল্পে দেখা যাবে, গ্রামটা জামাইদের। এমন কোন বাড়ি নেই যে বাড়িতে ঘর জামাই খুঁজে পাওয়া যাবে না। এই গ্রামের নিয়মই হচ্ছে মেয়ের বিয়ে দিয়ে ঘর জামাই রাখা। বিয়ের পর ঘর জামাই থাকতে হবে এমন শর্ত দিয়েই পাত্রের সাথে মেয়ের বিয়ে দেয় এই গ্রামের কনে পক্ষের অভিভাবকরা। যুগের পর যুগ এই নিয়মেই চলছে এই গ্রামে। দেশ ডিজিটাল হচ্ছে। অধুনিকতার ছোয়ায় জীবন পরিবর্তন হচ্ছে অথচ এই গ্রামের মানুষের মধ্যে নেই কোন পরিবর্তন। বিয়ের পর বাবা মায়ের সংসার ছেড়ে স্বামীর বাড়িতে গিয়ে মেয়েদের সংসার শুরু করতে হয় এটা জগতেরই নিয়ম কিন্তু, এ গ্রামের নিয়ম উল্টা।

মেয়েরা নয় বরং ছেলেরা বিয়ের পর বাবা-মায়ের সংসার ছেড়ে শশুড় বাড়িতে গিয়ে ঘর জামাই থেকে সংসার শুরু করে। বিভিন্ন জেলার জামাই বাস করে এই গ্রামে। তাই এই গ্রামে দ্বন্দ-সংঘাত আর পারিবারিক জীবনে অশান্তি বেশি। হাস্যরসাত্মক আর পারিবারিক দ্বন্দের মধ্যে দিয়ে এগিয়ে যায় ধারাবাহিকটির গল্প।

নতুন ধারাবাহিক প্রসঙ্গে পরিচালক ফরিদুল হাসান বলেন, ‘পারিবারিক আবহে ধারাবাহিকটি নির্মিত হয়েছে। তবে বিনোদনের পাশাপাশি গল্পে বার্তা রয়েছে। আশা করি, সব শ্রেণির দর্শকদের ধারাবাহিকটি ভালো লাগবে।’

ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু, আ খ ম হাসান, নাদিয়া আহমেদ, মৌসুমী হামিদ, সাইদুর রহমান পাভেল, মানসী প্রকৃতি, ফারজানা আহসান মিহি, হান্নান শেলী, শিরিন আলম, রকি খান, এম এ সালাম, সুর্বণা মজুমদার, তারিক স্বপন, শহিদুল্লাহ সবুজ, সেলজুক তারিক, সাদ্দাম মাল, আহমেদ সাজু, সুর্বণা প্রমি, মাহাবুব আল রশিদ, শফিউল আলম বাবু, হানিফ পালোয়ান, শেখ চাঁদনী প্রমুখ।

আমার বাঙলা/ এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা