বিনোদন

ক্যানসারে ভুগছেন উপস্থাপিকা সামিয়া

বিনোদন প্রতিবেদক

ক্যানসারে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় টিভি উপস্থাপক-অভিনেত্রী সামিয়া আফরিন। প্রায় আড়াই বছর ধরে এই মরণব্যাধির সঙ্গে লড়াই করছেন তিনি। সম্প্রতি রাজধানীর বনানীতে তারকাদের পোশাক নিয়ে ‘রিভোগ ওয়্যার টু কেয়ার’ নামে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়, যেখান থেকে প্রাপ্ত পোশাক বিক্রির টাকা ক্যানসার রোগীদের চিকিৎসায় ব্যয় হবে। শনিবার (২২ মার্চ) উজ্জ্বলা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনী শেষ হয়েছে।

এবার ইত্যাদিতে গাইলেন সিয়াম-হিমিএবার ইত্যাদিতে গাইলেন সিয়াম-হিমি
এই আয়োজনে উজ্জ্বলা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক সামিয়া আফরিন বলেন, ‘আমার ক্যানসার ধরা পড়ে ২০২২-এর ঠিক এপ্রিলে। তখন কোভিড থেকে সবেমাত্র লকডাউন উঠছে এবং কিছু কিছু দেশ খুলছে (ভ্রমণ অনুমতি)। ওই সময় স্টেজ ৪-এ ছিল আমার ক্যানসার। এটা খুবই ভীতিকর ব্যাপার হয়ে গিয়েছিল আমার পরিবারের লোকজনের জন্য। কিন্তু, ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে যে, এটা একটা অসুখ; এ জন্য আমাকে লড়াই করতে হবে অথবা নিরাময়ের উপায় খুঁজে বের করতে হবে। ভয় না পেয়ে কীভাবে নিরাময় হতে পারে, আমি সেসব খুঁজে বের করি।’

তিনি আরো বলেন, ‘তখন মানসিকভাবে ভেঙে না পড়ে, বরং আমি আমার পরিবারের জন্য সহায়ক হয়েছিলাম। কারণ কারও কাছ থেকে সহানুভূতিশীল কোনো কথা বা সেই দৃষ্টিতে দেখতে চাইনি। আমি সবসময় দৃঢ়চেতা হতে চেয়েছিলাম। তাতে হয় কী, এটা একজন রোগীকে আরও বেশি শক্তি জোগায় তাড়াতাড়ি সেরে ওঠার জন্য।’

ক্যানসারে আক্রান্ত হলে রোগীর মনোবল ভেঙে পড়ার যে পরিস্থিতি তৈরি হয়, সেই বিষয়ে সামিয়ার ভাষ্য, ‘আমরা হয় কী, মানসিকভাবে ভেঙে পড়ি। মনে হয়-আমার জীবন শেষ হয়ে গেলো, এর পর আর বুঝি কিছু নেই। এটা নিছক ভুল কথা। যদি আমরা চেষ্টা করি, মানসিকভাবে নিজেকে প্রস্তুত করতে পারি এবং সঙ্গে সঙ্গে অনেক লাইফ স্টাইলেও পরিবর্তন আনতে হয়, তাহলে এটা কাটিয়ে ওঠা সম্ভব, যদিও তা সময় সাপেক্ষ ব্যাপার। লাইফ স্টাইল যদি ঠিক থাকে, তাহলে পরবর্তীতে এটা আর হওয়ার সুযোগ থাকে না বলে আমার মনে হয়।’

বর্তমান নিজের শারীরিক ও মানমিক অবস্থা জানিয়ে সামিয়া বলেন, ‘প্রতি ঘরে-ঘরেই দেখা যায় এক-দুজন ক্যানসারের রোগী আছেন, আমি নিজেও একজন ক্যানসারের রোগী। প্রায় আড়াই বছর ধরে আমি এটার সঙ্গে লড়াই করছি। আলহামদুলিল্লাহ, ভালো আছি।’

এই প্রদর্শনীর উদ্যোগ মূলত ক্যানসার রোগীদের পাশে দাঁড়ানো, তাদের ব্যয়বহুল চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দেওয়া।

সামিয়া বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, এটা ব্যয়বহুল চিকিৎসা পদ্ধতি এবং সবার পক্ষে ব্যয়ভার বহন করা সম্ভব না-এমনটা শোনার সঙ্গে সঙ্গে সবার ভেতর যে ভয় বা ভীতি কাজ করতে থাকে, সেই জায়গা থেকে একটা মানুষকে স্বস্তি দেওয়ার জন্য তার যদি আর্থিক সামর্থ্য থাকে, তবে সে মানসিকভাবে একটু পরিত্রাণ পায়।’

তিনি বলেন, ‘সবারই ইচ্ছে থাকে কিছু করার, সহায়তা দেওয়ার, কিন্তু ব্যক্তিগতভাবে এতটা সুযোগ হয় না। আমাদের যেহেতু কিছু জিনিস আছে, যেগুলো পরিধেয় পোশাক; টেলিভিশন-মিডিয়ায় কাজ করার সুবাদে আমাদের অনেক কাপড় পরতে হয়েছে এবং সেগুলো পুনরায় আর পরা হয়নি, তাই মনে হয়েছে এই কাপড়গুলো বিক্রি করে যে টাকা আসবে, সেটা আমরা ক্যানসার আক্রান্তদের চিকিৎসায় ব্যয় করব। এই ভাবনা থেকে বন্ধুদের জানালাম, সবাই সহমত প্রকাশ করেছে এবং একাত্মতা ঘোষণা করে তারাও এসেছে, সবাইকে সাধুবাদ জানাই। পাশাপাশি এই প্রদর্শনী এক ধরনের সচেতনতা তৈরি করাও যে, আমরা আমাদের জায়গা থেকে কতটুকু সহায়তা করতে পারি, দেখা যায় এক-দুই হাজার টাকা করে একসঙ্গে একটা বড় অ্যামাউন্ট হয়ে যায়।’

প্রসঙ্গত, একসময় টিভি উপস্থাপনার নিয়মিত মুখ ছিলেন উপস্থাপিকা সামিয়া আফরিন। মাঝেমধ্যে তাকে নাটকেও দেখা গেছে। ইমরাউল রাফাতের ‘পাপপূণ্য’, মাসুদ হাসান উজ্জ্বলের ‘ধুলোর মানুষ’, ‘মানুষের ঘ্রাণ’ এবং রাজিবুল ইসলামের ‘ব্লাফমাস্টার’ ছাড়াও বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি।

আমারবাংলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা