সংগৃহিত
অপরাধ

গৃহবধুকে গণধর্ষণ, গ্রেফতার ২

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর শহরের হরিকুমারিয়া এলাকায় এক গৃহবধুকে ধর্ষণের ঘটনায় আহাদুল ও শামীম নামে ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১০ ডিসেম্বর) রাতে তাদের গ্রেফতার করা হয় এবং সোমবার (১১ ডিসেম্বর) আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- আহাদুল বেপারী (২৪) সৌদি আরব প্রবাসী। তার গ্রামের বাড়ি সদর উপজেলার কালিকাপুরে। অপরজন শামীম বেপারী (৩৫) পেশায় রং মিস্ত্রি, সে সদর উপজেলার পূর্ব রঘুরামপুরের সালাম বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর শহরের হরিকুমারিয়া এলাকায় ভাড়া থাকতেন এক গৃহবধু। শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় বাড়িওয়ালা আজিজুল বেপারীর ছেলে আহাদুল বেপারী কৌশলে ঘরে প্রবেশ করে। পরে বাথরুমে থাকা অবস্থায় গৃহবধুর আপত্তিকর ভিডিও ধারণ করে আহাদুল ও তার বন্ধু শামীম।

ইন্টারনেটে ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে একপর্যায়ে শারিরিক সম্পর্ক করতে বাধ্য করা হয় গৃহবধুকে। পরে তারা ঐ গৃহবধুকে পালাক্রমে ধর্ষণ করে এবং কৌশলে ধর্ষণের ভিডিও ধারণ করে।

রোববার রাতে ইন্টারনেটে সেই ভিডিও ছেড়ে দেয়ার কথা বলে ঘরে প্রবেশ করে আহাদুল ও শামীম আবারও শারিরিক সম্পর্ক করতে বলে।

এ সময় কৌশলে গৃহবধু পুলিশের জরুরী সেবা ৯৯৯-এ কল দেন। পরে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ২ জনকে আটক করে।

সেই সাথে জব্দ করা হয় ভিডিও ধারণকৃত মোবইল ফোন। সেই রাতেই গুরুতর অবস্থায় নির্যাতিতাকে ভর্তি করা হয় মাদারীপুর সদর হাসপাতালে।

নির্যাতিতার নারী বলেন, আমাকে ভয় দেখিয়ে আহাদুল ও শামীম ধর্ষণ করেছে। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম জানান, ধর্ষণের ঘটনায় ২ জনের নামে মামলা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞেসাবাদে ঘটনার সাথে অভিযুক্তরা জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা