অপরাধ

‘ধর্ষণের শিকার’ হয়ে ঢামেকে শিশু ও কিশোরী

নিজস্ব প্রতিবেদক

‘ধর্ষণের শিকার’ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি হয়েছে এক শিশু ও এক কিশোরী। তাদের দুজনকে ঢামেকে ভর্তি করা হয়েছে। সোমবার (৩১ মার্চ) দিবাগত রাত ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে তাদের ঢামেকে নেওয়া হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এসব তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর দারুস সালাম ও নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকায় এসব ধর্ষণের ঘটনা ঘটেছে। আড়াইহাজারে ধর্ষণের শিকার শিশুর বয়স ৯ বছর।

আড়াইহাজারের বালিয়াপাড়ায় ৯ বছরের ওই শিশুকে তার আপন চাচা ধর্ষণ করেছে বলে অভিযোগ করেছে পরিবারের সদস্যরা। পরে শারীরিক অবস্থা খারাপ হলে শিশুটিকে ঢামেকে আনা হয়।

অপরদিকে, দারুস সালামে ধর্ষণের শিকার কিশোরীর বয়স ১৪ বছর। সে পেশায় একজন গার্মেন্টস শ্রমিক।

ভুক্তভোগী ওই কিশোরীর বাবা বলেন, ‘আমার মেয়ে দারুস সালামের একটি গার্মেন্টসকর্মী। সোমবার রাতে অভিযুক্ত হাসান তার বোনের বাসায় বেড়াতে যাওয়ার কথা বলে আমার মেয়েকে নিয়ে যায়। পরে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে গাবতলীর একটি হোটেলে নিয়ে জোর করে শারীরিক সম্পর্ক করে। বাসায় ফিরে আমার মেয়ে সব জানালে আমি দ্রুত তাকে চিকিৎসার জন্য ঢামেকে নিয়ে আসি।’

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, সোমবার দিবাগত রাত ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে ওই দুজনকে ধর্ষণের অভিযোগে ঢাকা মেডিকেলে আনা হয়। পরে জরুরি বিভাগের চিকিৎসক হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু করেন। দুটি ঘটনাই সংশ্লিষ্ট থানা–পুলিশকে জানানো হয়েছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

লেবাননের সঙ্গে কোনো যুদ্ধবিরতি নেই: ইসরায়েলি সেনাপ্রধান

লেবাননের সঙ্গে কোনো যুদ্ধবিরতি চলছে না বলে জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর চি...

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ট্রাইব্যুনালে আসতে অস্বী...

শেয়ার বাজারে ১৫ বছরে লুট হয়েছে ১ লাখ কোটি টাকা: রুমিন ফারহানা

বাংলাদেশের শেয়ার বাজারে গত ১৫ বছরে এক লাখ কোটি টাকার বেশি লুটপাট হয়েছে বলে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা