সারাদেশ

ফুলবাড়ীতে ডায়রিয়ার প্রকোপ, ৯ দিনে ১০৫ জন ভর্তি

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে ডায়রিয়ার প্রকোপ বাড়ছে। গত ১৭ জুন থেকে ২৫ জুন পর্যন্ত ৯দিনে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ৫৫১ জন রোগী উপজেলা হাসপাতালে ভর্তি হয়েছেন, এর মধ্যে ডায়রিয়া আক্রান্ত ছিলেন ১০৫ জন। ডায়রিয়া আক্রান্ত রোগীদের মধ্যে ১৭ জুন ১৫ জন, ১৮ জুন ১১ জন, ১৯ জুন ৯ জন, ২০ জুন ১৪ জন, ২১ জুন ০৭ জন, ২২ জুন ০৭ জন, ২৩ জুন ১০ জন, ২৪ জুন ১৫ এবং ২৫ জুন ১৭ জন রয়েছেন। বর্তমানে আক্রান্তদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। ৫০ শয্যার হাসপাতালে অতিরিক্ত রোগীর কারণে অনেকেই মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, জুন মাস শুরু থেকেই প্রতিদিনই ডায়রিয়া রোগীর সংখ্যা ছিল উল্লেখযোগ্য।

গ্রামাঞ্চলেও পেট ব্যাথা, পাতলা পায়খানাসহ ডায়রিয়ার প্রকোপ ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। অনেকেই হাসপাতালে না এসে গ্রাম্য চিকিৎসকের কাছে চিকিৎসা নিচ্ছেন।

উপজেলার আলাদিপুর গ্রামের গ্রাম্য চিকিৎসক আনোয়ার হোসেন বলেন, প্রায় প্রতিটি গ্রামেই এখন ডায়রিয়া আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে। এর মধ্যে শিশুদের সংখ্যা বেশি।

একই কথা জানালেন, মাদিলাহাট এলাকার গ্রাম্য চিকিৎসক নূরে আলম সিদ্দিকী। তিনি বলেন, জুন মাস শুরু থেকেই কমবেশি পেট ব্যাথা, পাতলা পায়খানাসহ ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে। যেসব রোগী তার কাছে চিকিৎসা নিতে আসছেন তাদের মধ্যে যাদের অবস্থা গুরুতর সেগুলোকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হচ্ছে। তবে আক্রান্তদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি থাকছে।

সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের ওয়ার্ডে শয্যা সংকট থাকায় রোগীরা বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। এতে রোগী ও স্বজনদের দুর্ভোগ বাড়ছে।

বাসুদেবপুর গ্রামের এক শিশুর মা জানান, বেড না পেয়ে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। তবে চিকিৎসক ও নার্সদের সেবায় সন্তুষ্ট তিনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আলমগীর হোসেন বলেন, আবহাওয়া জনিত, ঠান্ডা-গরম ও বাইরের খাবারের কারণে পেট ব্যথা, পাতলা পায়খানাসহ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। এদের মধ্যে শিশুরাই বেশি থাকছে। তবে স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীরা দু-একদিন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ী ফিরছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. সাজেদুল ইসলাম সাজু জানান, তাপমাত্রা বৃদ্ধির কারণে পানিবাহিত রোগের প্রকোপ বেড়েছে। হাসপাতালের শয্যা সংকট থাকলেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে প্রতিদিন বিভিন্ন আক্রান্ত হয়ে গড়ে ৮০ জন রোগী ভর্তি থাকছেন, যা নির্ধারিত শয্যার চেয়ে বেশি। তবুও সীমিত জনবল দিয়ে চিকিৎসা সেবা অব্যাহত রাখা হচ্ছে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীর্ঘদিন পর সচল মনোহরদী বাইপাস

দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল হয়ে পড়েছিল নরসিংদীর মনোহরদী উ...

মগরা নদীর ভাঙনে আতঙ্কে বাগজান স্কুল

নেত্রকোনার মদনে মগরা নদীর তীব্র ভাঙনে নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে পড়েছে বাগজ...

ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে তুরস্ক ছাড়েন ট্রাম্প

চলতি বছরের জুলাইয়ে তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলন শেষে মার্কিন প্রেসিডেন্ট ড...

মার্কিন ভিসা বাতিল, বিপাকে হাজারো আবেদনকারী

হাজার হাজার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ব...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বের অন্যতম বৃহৎ ড...

গাজীপুরে পূবাইলে দম্পতিকে মারধরের অভিযোগ

গাজীপুরের পূবাইলে আবাসিক এলাকায় উচ্চ শব্দে কনটেইনারের বডি...

শুটিংয়ে না খেয়ে থাকতেন জেনা ওর্তেগা

শিশুশিল্পী হিসেবে অভিনয়জীবনের শুরুতে কাজের প্রতি অতিরিক্ত দায়িত্ববোধই অনেক সম...

খালি পেটে গ্যাস্ট্রিকের যন্ত্রণা? এই খাবারগুলো খেলে মিলবে স্বস্তি

দীর্ঘক্ষণ না খেয়ে থাকলেই কি পেটে অস্বস্তি শুরু হয়? কখনো গ...

সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা: জ্বালানি প্রতিমন্ত্রী

আজ সন্ধ্যা থেকে দেশের বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে জানিয়েছেন...

মদনে পাহাড়পুর ব্রিজের এপ্রোচ ধসে যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে দুই ইউনিয়ন

নেত্রকোনার মদন উপজেলা সদরের সঙ্গে দুটি ইউনিয়নের যোগাযোগের একমাত্র মাধ্যম পাহা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা