ছবি: সংগৃহীত
সারাদেশ

মডেল জারার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় অভিযোগ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের তৃতীয় লিঙ্গের মডেল জারা ইসলাম–এর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে জারা ইসলাম শ্রীমঙ্গল থানায় গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে অপপ্রচার এবং বিভিন্ন ফেসবুক আইডি থেকে পাওয়া হুমকির বিষয়ে অভিযোগ দায়ের করেন।

জিডিতে জারা উল্লেখ করেন, গত ১৪ নভেম্বর Surma Edition (সুরমা এডিশন) নামের একটি ফেসবুক পেজ থেকে তাঁর এবং তাঁর বন্ধু কেয়া সিনহার ছবি–ভিডিও সম্পাদনা করে একটি ভিডিও প্রকাশ করা হয়। এছাড়া বিভিন্ন নম্বর থেকে তাঁর হোয়াটসঅ্যাপে হুমকিমূলক বার্তাও পাঠানো হচ্ছে।

জারা ইসলাম জানান, তিনি শ্রীমঙ্গলে একটি বিউটি পার্লার পরিচালনা করেন এবং দেশের বিভিন্ন স্থানে মডেলিংয়ের সুবাদে তাঁর একটি পরিচিতি গড়ে উঠেছে।

তিনি আরও বলেন, “আমি তৃতীয় লিঙ্গের একজন অবহেলিত মানুষ হিসেবে কঠোর পরিশ্রম করে আজকের অবস্থানে এসেছি। আমার সফলতায় ঈর্ষান্বিত একটি মহল আমার সম্মানহানির চেষ্টা করছে। আমি এই সাইবার অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

শ্রীমঙ্গল থানার এএসআই নাহিদুর রহমান বলেন, “এ ব্যাপারে একটি জিডি আমরা পেয়েছি। আইডিগুলো সনাক্তের চেষ্টা চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দের বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এনির সাথে সাক্ষাৎ

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

জনসেবায় সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অ...

পাহাড়ি ঢল ও বৃষ্টিতে বাড়ছে পানি, উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা

নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের উত্তর-পূর্বাঞ্চলে টানা ব...

সম্মান হারানোর দায় কি নেবে রাষ্ট্র?

চার বছর আগে র‍্যাবের অভিযানে গ্রেপ্তার হওয়ার ঘটনা নিয়ে ফের মুখ খুলেছেন আল...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

অল্প বৃষ্টিতেই জলাবদ্ধ নোয়াখালী জেলা শহর, ভোগান্তিতে দেড় লাখ মানুষ

সারা দেশের মতো টানা কয়েক দিনের বর্ষণের প্রভাব পড়েছে নোয়াখালীতেও।...

সৌহার্দ্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক

সৌহার্দ্য, সম্প্রীতি ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে গাইবান্ধার সুন্দর...

ভিয়েতনামে মর্মান্তিক নৌকাডুবি, নিহতদের মধ্যে ১৫ জন ভারতীয়

ভিয়েতনামের জনপ্রিয় পর্যটন দ্বীপ ফু কুওকের কাছে পর্যটকবাহী একটি নৌকা ডুবে অন্ত...

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ: আগামী সপ্তাহে শুরু হচ্ছে কার্যক্রম। 

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হওয়ার প্রায় দুই মাস পর এর আনুষ্ঠানিক কার...

নৌ-সামরিক শক্তি বাড়াতে নতুন যুদ্ধজাহাজ পেল ভারত

ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত নতুন স্টিলথ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা