ছবি: সংগৃহীত
সারাদেশ

ফেনীতে প্রথমবারের মতো আহত নির্বিষ দাঁড়াশ সাপের এক্সরে

রহিম আলী জাবেদ,ফেনী প্রতিনিধি

ফেনীতে প্রথমবারের মতো আহত অবস্থায় পাওয়া নির্বিষ দাঁড়াশ সাপের একটি বাচ্চার এক্সরে করা হয়েছে— যা এ অঞ্চলে প্রথম এবং দেশে একটি ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

ফেনী জেলার একটি গ্রামে শিশুরা আহত সাপটি দেখতে পেয়ে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করে WSRTBD-এর সেক্রেটারি নজরুল ইসলাম অয়ন–এর সঙ্গে। তিনি নিশ্চিত করেন এটি একটি নির্বিষ এবং কৃষকের বন্ধু হিসেবে পরিচিত দাঁড়াশ সাপ।

সাপটির আঘাত গুরুতর মনে হওয়ায় নজরুল ইসলাম অয়ন ফেনী জেলা প্রাণীসম্পদ দপ্তরের চিকিৎসকের সঙ্গে কথা বলেন। পরে আঘাতের সঠিক ধরন নির্ণয়ের জন্য সাপটিকে ফেনীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে এক্সরে করানো হয়। হাসপাতালের চিকিৎসক ও কর্মীরা বিষয়টিতে আগ্রহ দেখান, এমনকি হাসপাতালের এমডিও এসে সরাসরি সহযোগিতা করেন।

বর্তমানে আহত সাপটি নজরুল ইসলাম অয়নের তত্ত্বাবধানে রয়েছে। তিনি জানান, সাপটি সুস্থ হলে এটিকে পুনরায় প্রকৃতিতে ফিরিয়ে দেওয়া হবে।
আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অনিয়মে ৩ লাখ টাকা জরিমানা আইশিন ফুডসের

গাজীপুরের কালীগঞ্জে খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে আইশিন ফুডস কোম্পানি ল...

বেনজীর ইস্যুতে দুবাইয়ের জবাবদিহি দাবি

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

কারা হেফাজতে মৃত্যু, গণতান্ত্রিক ব্যবস্থার জন্য উদ্বেগে

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

আর্জেন্টিনার হার, বিশ্বজুড়ে বিষাদের সুর

এই বিশ্বকাপ অনেকটাই প্রাণবন্ত ছিল আর্জেন্টিনার সমর্থকদের সরব উপস্থিতিতে। ভেন্...

বিজিবিকে দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিজিবি সদস্যদের সততা, দেশপ্রেম ও পেশাদারিত...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

হামে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি প্রায় ৮০০

দেশে হামের প্রাদুর্ভাব থামছেই না। প্রতিদিন বাড়ছে আ...

হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

গাজা উপত্যকায় যৌথ সামরিক অভিযানে হামাসের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার আধাম ইব্রাহি...

হুথি হুমকিতে সৌদির তেল রপ্তানি শঙ্কায়

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বাব আল-মান্দেব প্রণালি অবরোধের নতুন হুমকি বৈশ্বিক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা