ছবি: সংগৃহীত
সারাদেশ

পাচারের জন্য গোপন আস্তানায় বন্দি ২১ জনকে উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়ায় মানবপাচারের উদ্দেশ্যে অপহরণ করে বন্দি রাখা নারী-শিশুসহ ২১ জনকে উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ দল। বুধাবার (১ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের করাচিপাড়া গহিন এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

তবে এ সময় পাচারকারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় কোস্ট গার্ড।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

বুধবার রাত ১১টায় কোস্ট গার্ড এবং নৌবাহিনী একটি যৌথ অভিযান পরিচালনা করে। পাচারকারীদের গোপন আস্তানা থেকে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ২১ ব্যক্তিকে উদ্ধার করে।
তিনি বলেন, আমাদের কাছে তথ্য ছিল এসব বন্দিকে নৌপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে আটকে রাখা হয়েছিল।

সিয়াম উল হক জানান, অভিযান চলাকালীন যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তাদের আটকের নিমিত্তে নৌবাহিনী ও কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মদনে ছাত্র দলের কমিটি গঠন ‎

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেত্রকোনার মদন উপজেলা ও পৌর সভার আংশিক কমিটি...

নজরুলের চেতনার আজ আরও বেশি প্রয়োজন:নাসের রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, মানবতাবাদ ও অসাম্প্রদায়িক চেতনা...

মদনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

“তারুণ্যের অংশগ্রহণ, পল্লী উন্নয়নের সমাধান”—এই প্রতিপাদ্যকে...

রপ্তানিতে ৪৩ খাতেই সহায়তা

রোববার (৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমে...

নিরাপত্তা কৌশল যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়

প্রধানমন্ত্রী রোববার (৫ জুলাই) দুপুরে ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিম...

বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের পর বাংলাদেশি শ্রমিকদের জন্য আবারও খুলে দেয়া...

আর্জেন্টিনার সমর্থক বর্ষা জয় চান মিশরের

ফিফা বিশ্বকাপ ফুটবলের শেষ ষোলোর ম্যাচে মঙ্গলবার (৭ জুলাই) মুখোমুখি হতে যাচ্ছে...

সিরাজগঞ্জে বিসিক শিল্পপার্কে অনিশ্চয়তায় চীনা প্রকল্প, হতাশায় দেশীয় উদ্যোক্তারা

সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে চীনা উদ্যোক্তাদের জন্য ৫৫০টি প্লট এবং দেশীয় উদ্...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন। দেশে...

জুনে বিজিবির অভিযানে ৩০৭ কোটি টাকার পণ্য জব্দ, আটক ৫৪৪

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত জুন মাসে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা