নীলফামারী প্রতিনিধি
সারাদেশ

নীলফামারীতে বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডোমারে বিগত ফ্যাসিষ্ট সরকারের হাজার কোটি টাকা লুটপাটের বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে ডোমার উপজেলা শহরের রেল ঘুণ্টি এলাকায় ডোমার-ডিমলাবাসীর ব্যানারে ওই কর্মসুচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে সেখানে সমাবেশ হয়।

সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিষ্ট সরকারের হাজার কোটি টাকা লুটপাটের প্রিপেইড মিটার স্থাপন আমরা চাই না। এই প্রকল্প থেকে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকার হাজার কোটি টাকা লুটপাট করেছে। যার মধ্যে ৫০০ কোটি টাকা বিদেশে পাঁচার করেছে। এই প্রিপেইড মিটারের মাধ্যমে ডিজিটাল লুটপাট চলছে। দ্রত সময়ের মধ্যে এই দুর্নীতি বন্ধ করতে হবে।

বক্তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন, ‘ডোমার-ডিমলায় জোর প্রয়োগ করে প্রিপেইড মিটার স্থাপনের চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে।’

সমাবেশে বক্তৃতা করেন, ডোমার উপজেলা বিদ্যুৎ গ্রাহক সমিতির সভাপতি মো. গোলাম কুদ্দুস আইয়ুব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. মাহির মিলন, অর্নব আহমেদ, ডোমার উপজেলা ওলামা দলের সভাপতি মো. নুরুজ্জামান, সাংবাদিক ইয়াছিন মোহাম্মদ সিথুন, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

ডোমার উপজেলা বিদ্যুৎ গ্রাহক সমিতির সভাপতি মো. গোলাম কুদ্দুস তার বক্তব্যে বলেন, ‘বিদ্যুৎ একটি সেবা খাত প্রতিষ্ঠান। কৃষক কেন আগে টাকা দিয়ে পরে বিদ্যুৎ নিবে। এর মাধ্যমে ডিজিটাল চুরি হচ্ছে।’ তিনি আরো বলেন, ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ডিমান্ড চার্জ, সার্ভিস চার্জসহ বিদ্যুতের মুল্য নির্ধারণ করে থাকে। কিন্তু বিদ্যুৎ বিভাগ বিদুতের ওই মুল্যের সঙ্গে আবারো এসব চার্জ গ্রহন করে। তারা বিদুতের মুল্যের বাহিরে প্রতি মাসে এক ফেস মিটারে ২০০ টাকা এবং তিন ফেস মিটারে এক হাজার টাকা কেটে নেয়। এর আইনী কোনো ভিত্তি নেই। আমরা এসব অনিয়ম বন্ধের দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে কথা বললে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী (নেসকো) ডোমার উপজেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. নওশাদ আলম বলেন, ‘গ্রাহকরা আন্দোলন করতেই পারেন। তবে গ্রাহকদের এই মিটারের সুবিধাগুলো বুঝতে হবে। প্রিপেইড মিটারে গ্রাহকদের প্রতারিত হওয়ার সুযোগ নেই। অনেক সময় মিটার রিডাররা ভুল করে গ্রাহককে অতিরিক্ত বিল প্রদান করে থাকেন। এতে হয়রানীর শিকার হন গ্রাহকরা। প্রিপেইড মিটারে গ্রাহক হয়রানী শতভাগ বন্ধ হবে। এ কারনে অনেক গ্রাহক প্রিপেইড মিটারের জন্য আবেদন করছেন।’

তিনি জানান ওই কার্যালয়ের আওতায় ডোমার ও ডিমলা উপজেলায় মোট গ্রাহক সংখ্যা ৩৩ হাজার ৬৭৩ জন। গত বছরের ডিসেম্বর মাস থেকে প্রিপেইড মিটার স্থাপনের কাজ শুরু হয়। এখন পর্যন্ত গ্রাহকদের আবেদনের প্রেক্ষিতে ৯০০টি প্রিপেইড মিটার স্থাপন করা হয়েছে। দ্রততম সময়ের মধ্যে ডোমার ও ডিমলা উপজেলায় প্রিপেইড মিটার স্থাপন কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা