কালীগঞ্জ (গাজীপুর)প্রতিনিধি
সারাদেশ

বালুর ট্রাকে মিলল ১২৪ কেজি গাঁজা, গ্রেপ্তার তিন

কালীগঞ্জ (গাজীপুর)প্রতিনিধি

গাজীপুর পূবাইলে ১২৪ কেজি গাঁজাসহ তিন জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (১৬ এপ্রিল) রাতে গাজীপুরের পূবাইল থানাধীন ঢাকা-বাইপাস সড়কে একটি বালুভর্তি ট্রাকে চেকপোস্ট থামিয়ে তল্লাশি করে গাঁজা পাওয়া যায়। পরে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১২৪ কেজি গাঁজা ও ঘটনাস্থল থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি ট্রাক জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নড়াইল জেলার কালিয়া থানার সুমেরখোলা গ্রামের মৃত মো. আ. মজিদের ছেলে মো. সোহাগ শেখ (৩৯), একই জেলার কালিয়া থানার নগগ্রাম গ্রামের মো. মিজানুর বিশ্বাসের ছেলে মো. আশিক বিশ্বাস ওরফে আকাশ (২১) এবং হবিগঞ্জ জেলার মাধবপুর থানার ইটাখোলা গ্রামের মো. শফিক মিয়ার ছেলে মো. সাগর মিয়া (২০)।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১) এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম জানান, তারা চিহ্নিত মাদক কারবারি। সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে এসে ঢাকা জেলা ও গাজীপুর শহরের বিভিন্ন এলাকায় খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে থাকে। মাদক চালানের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করি। পরবর্তীতে তাদের কাছ থেকে মাদক উদ্ধার করা হয় এবং আসামিদের গ্রেফতার করা হয়েছে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা